Tuesday , 13 September 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুদ্ধ ট্যাংক পেতে মরিয়া ইউক্রেন; সরাসরি প্রত্যাখ্যান জার্মানির

প্রতিবেদক
Probashbd News
September 13, 2022 5:42 am

ইউক্রেন যুদ্ধ ট্যাংক পেতে মরিয়া হলেও তা দেশটিকে সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জার্মানি। সোমবার বার্লিনে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা লামব্রেশট এমনটাই জানিয়েছেন।

তিনি বলেছেন, কোনো দেশ এখন পর্যন্ত পশ্চিমা নির্মিত পদাতিক যুদ্ধ যান বা মূল ব্যাটেল ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করেনি। জার্মানি একতরফাভাবে এ ধরনের পদক্ষেপ নেবে না, এ বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে একমত আমরা।

তিনি আরও বলেছেন, ১০০ বিলিয়ন ইউরোর বিশেষ তহবিল ব্যবহার করার পরও জার্মানিকে ন্যাটোর বেঁধে দেওয়া জিডিপির ২ শতাংশ সামরিক ব্যায়ের লক্ষ্য পূরণ করতে হবে এবং সামরিক নেতৃত্ব গ্রহণ করতে হবে।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা লামব্রেশট বলেন, আমাদের নিরাপত্তার জন্য আমাদের জিডিপির ২ শতাংশ, কোনো অজুহাত ছাড়াই এ অর্থ আমাদের দরকার। এখন যে সরঞ্জাম কিনছি, কয়েক বছরের মধ্যেই সেগুলোর রক্ষণাবেক্ষণের খরচ আমরা বহন করতে পারবো না এ পরিস্থিতি আমাদের অবশ্যই এড়ানো দরকার।

সর্বশেষ - সাহিত্য