বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গ্রিসে ‘স্বামীকে তালাক না দেওয়ায়’ প্রেমিকের হাতে বাংলাদেশি নারী খুন

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১, ২০২২ ২:০৩ অপরাহ্ণ

গ্রিসের এথেন্সে ‘স্বামীকে তালাক না দেওয়ায়’ প্রেমিকের হাতে রুনা আক্তার নামে বাংলাদেশি এক নারী খুন হয়েছেন। শান্ত (৪০) নামের ওই প্রেমিক খুনী পুলিশের কাছে হত্যার স্বীকারোক্তি দিয়েছে।

তিনি জানিয়েছে, এ ঘটনায় তিনি মোটেও অনুতপ্ত নন। ৩৬ বছর বয়সী ওই নারী ও তার স্বামীর সঙ্গে পূর্ববিরোধ ছিল। তারা দুজন এথেন্সের একটি ক্লিনিং কোম্পানীতে এক সঙ্গে কাজ করতেন। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই নারীর স্বামী দীর্ঘদিন বেকার ছিলেন। সে সময় তার (শান্ত) কাছ থেকে বিগত কয়েক মাসে ২০ হাজার ইউরো ধার নিয়েছিল ওই দম্পতি।

হামলাকারী আরও দাবি করেন, স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের প্রতিশ্রুতিও দিয়েছিলেন রুনা আক্তার। তবে শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রাখেননি রুনা। তাদের সম্পর্ক এগোতে না দেখে গত রবিবার শেষবারের মতো দেখা করতে চান শান্ত।
এর আগেই ঘাতক শান্ত এথেন্সের ওমোনিয়ার একটি দোকান থেকে একটি ছুরি কিনেছিলেন যা রুনার সাথে দেখা করার সময় তার কাছে লুকিয়ে রেখেছিলেন। ওইদিন বিকেলে রুনার বাসায় নিচে গিয়ে জরুরী কথা বলার জন্য তাকে রাস্তায় নেমে আসতে বলেন।

গ্রেফতারকৃত শান্ত পুলিশকে জানায়, তার ডাকে রুনা নিচে আসলে তাকে জিজ্ঞাসা করা হয় সে তার স্বামীকে তালাক দিতে চায় কিনা। এসময় রুনা তাকে তাদের জীবন থেকে সরে যেতে বলেছিল, তখন শান্ত তার পাওয়া টাকা ফেরত চাইলে তা অস্বীকার করে রুনা। এতে ভীষণ রেগে গিয়ে ছুরিকাঘাত করে খুন করে শান্ত।

গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে এমনই স্বীকারোক্তিমূলক কথা জানিয়েছে শান্ত। আর এ নিয়ে গ্রিসের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করেছে। সংবাদে আরো উল্লেখ করা হয়- বাংলাদেশি ওই নারীকে ছুরিকাঘাত করার পর আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে যান। তাদের চোখের সামনে রাস্তার মাঝখানে মর্মান্তিক দৃশ্যটি দেখে পুলিশকে অবহিত করেন। তাৎক্ষনিকভাবে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আশংকাজনক অবস্থায় ওই নারীকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে ইরিথ্রোস স্ট্যাভরোসে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তাদের প্রচেষ্টা সত্ত্বেও বাচাঁতে পারেননি। কারণ আক্রমণকারী কর্তৃক বারবার শরীরে আঘাতের ফলে মহিলার রক্তক্ষরণ হয় আর এই কারণে সে মারা যায়।

পুলিশ প্রযুক্তির সাহায্যে থিরাস স্ট্রিটে কাছাকাছি একটি স্থানে অভিযান চালিয়ে ঘাতক শান্তকে আটক করে। এ ঘটনায় মামলা হয়েছে। নিহত নারী রুনার দেশের বাড়ি নারায়নগঞ্জ জেলার বান্দার কলাবাগ এলাকায়। তবে গ্রেফতারকৃত ঘাতকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। গ্রিক কোনো মিডিয়া ও পুলিশ পরিচয় প্রকাশ করেনি।

এ বাপারে এথেন্সে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে, তারা ঘটনা সর্ম্পকে অবগত আছেন, কিন্তু গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য জানা নেই বলে জানান কর্মকর্তারা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

VFS মে মাসে ১০ হাজার ২১৪ ইতালি ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে

বাংলাদেশের অর্থনীতি চাঙা করতে ড. ইউনূসের সঙ্গে সংলাপ করবে যুক্তরাষ্ট্র

নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে মেট্রোরেল: ব্লুমবার্গ

গাজায় প্রতি ১৫ মিনিটে একটি করে শিশু হত্যা করছে ইসরায়েল

করোনায় জানুয়ারিতে মৃতদের ৭৩ শতাংশই টিকা নেননি

করোনায় জানুয়ারিতে মৃতদের ৭৩ শতাংশই টিকা নেননি

কলকাতায় বারে ঢুকে বাংলাদেশি বাবা-ছেলের মারামারি-ভাঙচুর, পরে আটক

ইরান নিয়ে নতুন আতঙ্কে ইসরাইল

ইরান নিয়ে নতুন আতঙ্কে ইসরাইল

কাতা‌রে বাংলা‌দে‌শের নতুন রাষ্ট্রদূত নজরুল ইসলাম

হীন রাজনৈতিক উদ্দেশ্যে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

হীন রাজনৈতিক উদ্দেশ্যে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী