Wednesday , 29 December 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আসেনি: অর্থমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
December 29, 2021 10:25 am
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আসেনি: অর্থমন্ত্রী

নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রস্তাব এখনো অর্থ মন্ত্রণালয়ের কাছে আসেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বিদ্যুতের দাম বাড়বে কি না- এ প্রসঙ্গে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, মানুষের অ্যাফোর্টেবিলিটি (ক্রয়ক্ষমতা) কমে গেছে। সেটি বাড়ানোর জন্য সরকার বিভিন্ন উদ্যাগও নিয়েছে। আমি বিশ্বাস করি, এখন সবাই ভালো অবস্থানে আছেন। বিদ্যুতের প্রাইজ বাড়ানো হবে কি না, সে প্রস্তাবনা এখনো আমাদের কাছে আসেনি। এলে আপনাদের কাছে সেটি শেয়ার করবো। তখন আপনারাও জানতে পারবেন।

নতুন দুটি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোতে ‘নো পাওয়ার নো পেমেন্ট’ করছি। এখানে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো ছিলো সেগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। এ মুহূর্তে আমাদের এখানে তারা আরও দু-এক বা পাঁচ বছর অপারেট করবে, সেজন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। যখন তাদের কাছ থেকে ইলেক্ট্রিসিটি তখন শুধু ওই পরিমাণ ইলেক্ট্রিসিটির চার্জ দিতে হবে। এখানে আমরা কোনোভাবেই লোকসান করার সুযোগ রাখিনি।

মুস্তফা কামাল আরও বলেন, আমাদের আরেও অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করতে হবে। কারণ, এরইমধ্যে সরকার ক্লাইমেট চেঞ্জের প্রভাব থেকে দেশকে রক্ষা করার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক মহলের সঙ্গে যুক্ত থেকে আমাদের কিছু পাওয়ার প্ল্যান্ট পাইপলাইনে ছিলো, সেগুলোকে আমরা এখন আর অনুমোদন দিচ্ছি না। পাইপলাইনে থাকা আটটি পাওয়ার প্ল্যান্টের অনুমোদন বাতিল করে দেওয়া হয়েছে। ফলে আমাদের এখানে আরেও পাওয়ার প্ল্যান্ট করতে হবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
মাসে কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা প্রতারণা: বিএনপি

মাসে কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা প্রতারণা: বিএনপি

অবৈধ ক্লিনিকের দৌরাত্ম্য ॥ ভুল চিকিৎসায় প্রতিনিয়ত মৃত্যু

খাবারে চুল পাওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, শীর্ষস্থান হারালেন সাকিব

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, শীর্ষস্থান হারালেন সাকিব

‘ইমরানের একক সিদ্ধান্তে নওয়াজকে বিদেশ পাঠানো হয়’

‘ইমরানের একক সিদ্ধান্তে নওয়াজকে বিদেশ পাঠানো হয়’

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

পুরুষের চেয়ে নারীর ঘুম কেন বেশি প্রয়োজন?

পুরুষের চেয়ে নারীর ঘুম কেন বেশি প্রয়োজন?

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন শাহানা হানিফ

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন শাহানা হানিফ

শিশুদের হোমওয়ার্কের চাপ কমাতে চীনে নতুন আইন

শিশুদের হোমওয়ার্কের চাপ কমাতে চীনে নতুন আইন

পশ্চিম তীরে আল জাজিরা টেলিভিশনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত