Sunday , 29 May 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আদালতে পুলিশকে কিল-ঘুষি মেরে পালানোর চেষ্টা আসামির

প্রতিবেদক
Probashbd News
May 29, 2022 6:45 pm

আদালতে মাবুদ নামের এক আসামির কিল ঘুষির আঘাতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। রবিবার (২৯ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন আদালতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আসামি মাবুদকে আটক করা হয়েছে।

সে নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলো। আব্দুল মাবুদ গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল আজিম ও রেজাউল ইসলাম। তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আহত পুলিশ সদস্যরা জানান, আব্দুল মাবুদের স্ত্রী হাড়িয়াদহ গ্রামের জেসমিন খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে মাবুদ আদালতে হাজিরা দিতে যায়। মামলায় বাদি পক্ষের কয়েকজন সাক্ষ্য দিতে যায়। তাদেরকে উচ্চস্বরে হুমকি দেয় মাবুদ। এক পর্যায়ে মাবুদ উত্তেজিত হয়ে পড়লে আদালতে দায়িত্ব পালনকারী দুই পুলিশ সদস্য তাকে নিবৃত করার চেষ্টা করে। এতে মাবুদ তাদের উপর আক্রমণ করে। উপর্যুপরি কিল-ঘুষি দিয়ে পালানোর চেষ্টা করে মাবুদ। এসময় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

এদিকে কিল ঘুষিতে সামান্য আহত পুলিশ সদস্য আজিম ও রেজাউলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদ জানান, সরকারি কাজে বাঁধা প্রদান ও আদালতে বিশৃংখলা সৃষ্টির দায়ে মাবুদের নামে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। তাকে থানার মাধ্যমে জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - সাহিত্য