Sunday , 17 April 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রিজেন্টের সাহেদ করিমের বিচার শুরু

প্রতিবেদক
Probashbd News
April 17, 2022 11:23 am

জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন এবং আগামী ২০শে মে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।

গত বছরের ১লা মার্চ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে কমিশনের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছিলেন। তদন্ত শেষে চলতি বছরের ২রা ফেব্রুয়ারি দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়।

সাহেদের বিরুদ্ধে অবৈধভাবে ১ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এদিন নিয়ম অনুযায়ী আদালত অভিযোগ পড়ে শোনালে সাহেদ নিজেকে নির্দোষ দাবি করেন।

২০২০ সালের ৬ই জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে ভুয়া করোনা টেস্টের রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এরপর রিজেন্ট হাসপাতালের দুটি শাখাকেই সিলগালা করা হয়।

পরদিন ৭ই জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করোনা টেস্ট প্রতারণার অভিযোগে মামলাটি করে র‌্যাব। মামলায় সাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়। এ মামলায় ১৫ই জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব।

ওই বছরের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় আদালত সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কানাডার স্কারবোরো সাউথওয়েস্ট ফেডারেল লিবারেলের নেতৃত্বে বাংলাদেশি

হলি আর্টিজান ট্র্যাজেডি নিয়ে বলিউডের সিনেমায় দক্ষিণের অভিনেত্রী

হলি আর্টিজান ট্র্যাজেডি নিয়ে বলিউডের সিনেমায় দক্ষিণের অভিনেত্রী

পরকীয়া প্রেমিকাকে ‘সন্তুষ্ট’ করতে না পারায় খুন হন শফিকুল

জার্মান আদালতে সিরিয়ার সাবেক কর্নেলের যাবজ্জীবন কারাদণ্ড

জার্মান আদালতে সিরিয়ার সাবেক কর্নেলের যাবজ্জীবন কারাদণ্ড

‘ব্রাজিলের’ গোলমেশিনকে কেড়ে নিচ্ছে আর্জেন্টিনা!

কোনো কোনো দেশের অসন্তুষ্টির কারণ খুঁজে দেখছি: পররাষ্ট্রমন্ত্রী

কোনো কোনো দেশের অসন্তুষ্টির কারণ খুঁজে দেখছি: পররাষ্ট্রমন্ত্রী

জার্মান আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মাহফুজ

শ্রীলঙ্কার দায়িত্ব ছেড়ে ইংল্যান্ডে মিকি আর্থার

শ্রীলঙ্কার দায়িত্ব ছেড়ে ইংল্যান্ডে মিকি আর্থার

তালেবানের ‘মেরুদণ্ড ভেঙে দেওয়ার’ হুমকি দিয়ে যা বললেন আশরাফ ঘানি

তালেবানের ‘মেরুদণ্ড ভেঙে দেওয়ার’ হুমকি দিয়ে যা বললেন আশরাফ ঘানি

সহজেই দূর হবে বিরক্তিকর তিল-আঁচিল

সহজেই দূর হবে বিরক্তিকর তিল-আঁচিল