Monday , 18 April 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মারিওপোলে লড়াই থামায়নি ইউক্রেন সেনারা

প্রতিবেদক
Probashbd News
April 18, 2022 5:23 am

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হয় এই অভিযান। অভিযানে রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। শরণার্থী হয়েছেন লাখ লাখ মানুষ। অনেকদিন ধরেই ইউক্রেনের মারিওপোল শহর দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল বলেছেন, মারিওপোল এখনো রুশ সেনাদের দখলে যায়নি। সেখানে ইউক্রেনের সেনারা লড়াই চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত তাঁরা লড়াই চালিয়ে যাবেন। খবর বিবিসির

এক সাক্ষাত্কারে ডেনিস স্মিহাল বলেছেন, ইউক্রেনের দক্ষিণের বন্দর শহর মারিউপোলে অবশিষ্ট ইউক্রেনীয় সেনারা এখনো লড়াই করছেন। সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়ার আলটিমেটাম মানবেন না তাঁরা। তিনি বলেন, ‘মারিউপোলের এখনো পতন হয়নি’।

এর আগে, ইউক্রেনের মারিউপোল শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। সেখানে সবগুলো অঞ্চল রুশ সেনারা পুরোপুরি পরিষ্কার করে ফেলেছে। তবে দক্ষিণ বন্দরের একটি ইস্পাত কারখানার ভেতরে ইউক্রেনীয় যোদ্ধাদের একটি ছোট দল রয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।

মন্ত্রণালয়ের মুখমাত্র ইগোর কোনাসেনকোভ বলেছেন, মারিউপোলকে শত্রু মুক্ত করার প্রক্রিয়ায় এ পর্যন্ত ১ হাজার ৪৬৪ জন ইউক্রেনের সেনা আত্মসমর্পণ করেছে।

এদিকে, ইউক্রেনের খারকিভে আবারো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। হামলায় আরও কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন বলে আঞ্চলিক এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

খারকিভের মধ্যাঞ্চলের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এর আগে, শুক্রবার খারকিভের আবাসিক এলাকায় রাশিয়ার অনবরত গোলাবর্ষণে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। শনিবারও শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আরও দু’জন নিহত হয়েছেন। খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইচ্ছাকৃত সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
পোষা বিড়ালে পাওয়া যাবে যেসব উপকার

পোষা বিড়ালে পাওয়া যাবে যেসব উপকার

প্রেসিডেন্ট নির্বাচনের আগে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টায় যাওয়া সহজ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ও ভারতে নিযুক্ত মাল্টার রাষ্ট্রদূত রিউবেন গুচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের ব্যাপক সামরিক মহড়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের ব্যাপক সামরিক মহড়া

শাহজালালে ৮ দেশের আড়াই কোটি মুদ্রাসহ আটক ১

শাহজালালে ৮ দেশের আড়াই কোটি মুদ্রাসহ আটক ১

লিটারে ৫ টাকা কমছে জ্বালানি তেলের দাম

ভাড়া করে খারাপ লোকদের এনে দল ভারী করবেন না: কাদের

ভাড়া করে খারাপ লোকদের এনে দল ভারী করবেন না: কাদের

যুক্তরাষ্ট্র থেকে ৬৫০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র পাচ্ছে সৌদি

যুক্তরাষ্ট্র থেকে ৬৫০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র পাচ্ছে সৌদি

কুমিল্লায় মাদকব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে এক র‌্যাব সদস্যসহ গুলিবিদ্ধ ৪

দুই মেয়েকে ফিরে পেতে জাপানি মায়ের আপিল

দুই মেয়েকে ফিরে পেতে জাপানি মায়ের আপিল