মঙ্গলবার , ২০ জুলাই ২০২১ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মালয়েশিয়ায় প্রবাসী নারীদের নিয়ে ফ্রিল্যান্সিং কর্মশালা

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২০, ২০২১ ৫:২১ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় প্রবাসী নারীদের নিয়ে ফ্রিল্যান্সিং কর্মশালা

ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী এবং দক্ষ করে তোলার লক্ষ্যে মালয়েশিয়া প্রবাসী নারীদের নিয়ে ফ্রিল্যান্সিং কর্মশালা করেছে ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট ইন মালয়েশিয়া। ৭ জুলাই শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে ভার্চুয়ালি অর্ধশতাধিক নারীর অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ড. লুবনা আলমের সঞ্চালনায় কর্মাশালাটি উদ্বোধন করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিষ্ঠাতা এবং সভাপতি ড. মনোয়ারা হাকিম আলী।

তিনি বলেন, নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে সারা পৃথিবীতে ফ্রিল্যান্সারদের প্রচুর চাহিদা আছে এবং সেই সুযোগ বাংলাদেশের নারীরা নিতে পারবেন।

কর্মশালায় বিডি এক্সপ্যাটের সহ-প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান রিয়াজ ও ইয়ুথ হাবের সাধারণ সম্পাদক সুমাইয়া জাফরিন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

তিন ঘণ্টাব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার ও সফল ফ্রিল্যান্সার মোবাশশির ত্বা-সীন।

কর্মশালায় ফ্রিল্যান্সিংয়ের প্রস্তুতি ধাপ, ট্রেনিং, আয়ের জন্য অনলাইন মার্কেটপ্লেসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিডি এক্সপ্যাট, মালয়েশিয়ার সংগঠক অসীম সাহা রায় সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি জানিয়েছেন, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের জন্য মালয়েশিয়া প্রবাসী নারীদের উপযুক্ত করে তোলা হবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ পায়নি জাতিসংঘ

কারিনার গাড়িচাপায় ফটোসাংবাদিক

অস্তিত্ব হুমকিতে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া: ক্রেমলিন

সিরিয়ার ১৩৫ স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া ও আসাদ বাহিনী

সিরিয়ার ১৩৫ স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া ও আসাদ বাহিনী

হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

শ্বেতী রোগ থেকে মুক্তির ঘরোয়া উপায়

শ্বেতী রোগ থেকে মুক্তির ঘরোয়া উপায়

পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে জিয়ার গুলি চালানোর নজির নেই : প্রধানমন্ত্রী

পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে জিয়ার গুলি চালানোর নজির নেই : প্রধানমন্ত্রী

পরীমণির জামিন শুনানির তারিখ জানালেন আইনজীবী

পরীমণির জামিন শুনানির তারিখ জানালেন আইনজীবী

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ

Translate »