Friday , 30 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সাংবাদিকের ফোনে পেগাসাসের আড়িপাতার বিষয়টি নিশ্চিত করল ফ্রান্স

প্রতিবেদক
Probashbd News
July 30, 2021 12:15 pm
সাংবাদিকের ফোনে পেগাসাসের আড়িপাতার বিষয়টি নিশ্চিত করল ফ্রান্স

ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআই বলছে, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে দেশটির অনলাইন অনুসন্ধানমূলক জার্নাল মিডিয়াপার্টের দুই সাংবাদিকের ফোনে আড়িপাতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মিডিয়াপার্টে এ ধরনের একটি খবর প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়। মিডিয়াপার্টের বরাত দিয়ে এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাইবার সিকিউরিটি ল্যাবের ফরেনসিক বিশ্লেষণে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে আড়িপাতার ঘটনা ফাঁস হওয়ার ধারাবাহিকতায় বিষয়টি নিয়ে তদন্তে নামে এএনএসএসআই। এরপর ঘটনার সত্যতা মিলে যায় বলে জানায় তারা।

মিডিয়াপার্টসহ ১৭টি আন্তর্জাতিক গণমাধ্যম ইসরায়েলি সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে ফোন হ্যাকিংয়ের বিষয়টি প্রতিবেদনে প্রকাশ করে। এরপর থেকে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। এটি একধরনের ম্যালওয়্যার। এর মাধ্যমে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের সব বার্তা, ছবি, ই-মেইল, কল রেকর্ড হাতিয়ে নেয়া যায়।

এদিকে, পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়িপাতার খবর প্রকাশের পর অনেকটা বিব্রত অবস্থায় পড়েছে ইসরায়েল। কারণ এটি বিক্রি করে ইসরায়েলের সফটওয়্যার তৈরিকারক প্রতিষ্ঠান এনএসও গ্রুপ। অভিযোগ খতিয়ে দেখতে গত বুধবার এনএসও গ্রুপের কার্যালয় পরিদর্শন করে ইসরায়েলের সরকারি বিভিন্ন সংস্থা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তা পরিদর্শনের বিষয়টি জানায়।

বিশ্বের বিভিন্ন দেশে পেগাসাস ব্যবহার করে হাজারো মানুষের ফোনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বা চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ উঠে সম্প্রতি। ৫০ হাজারের বেশি ফোন নম্বরের তথ্যভান্ডার পায় প্যারিসভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ। পরে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সহযোগিতা নিয়ে ওই নম্বরগুলো ধরে অনুসন্ধান চালায় বিভিন্ন দেশের ১৭টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এমন খবর প্রকাশ হওয়ার পর ইসরায়েলি সংস্থা এনএসও-র দাবি, নিরাপত্তার জন্য নজরদারি চালানোর প্রযুক্তি তৈরি করাই তাদের কাজ। তারা শুধু বিভিন্ন দেশের সরকার, সরকারি নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থার কাছে পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবে পড়ে আছে গৃহকর্মী হাজেরার লাশ

রাশিয়া যুদ্ধে না পেরে ‘জ্বালানি সন্ত্রাস’ করছে: জেলেনস্কি

চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, নিউ ইয়র্ক গভর্নরের সাবেক ডেপুটি গ্রেপ্তার

ঋষি সুনাককেই প্রধানমন্ত্রী দেখতে চান ব্রিটেনের ৪৫ শতাংশ নাগরিক

বগুড়ায় হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক গাজীপুরে উদ্ধার

দুই দিনের সফরে ভাসানচরে চীনের রাষ্ট্রদূত লি জিমিং

সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে ব্রাজিল

সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে ব্রাজিল

অভিনেত্রী প্রত্যুষাকে ধর্ষণের হুমকির অভিযোগে যুবক গ্রেফতার

অভিনেত্রী প্রত্যুষাকে ধর্ষণের হুমকির অভিযোগে যুবক গ্রেফতার

১৫ আগস্টের পর বীর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না: প্রধানমন্ত্রী

১৫ আগস্টের পর বীর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না: প্রধানমন্ত্রী

পশ্চিম সাহারা উপকূলে নৌকা ডুবে ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

পশ্চিম সাহারা উপকূলে নৌকা ডুবে ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা