Wednesday , 11 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মেলিন্ডার কাছে শেয়ার হস্তান্তর, ধনীর তালিকায় পিছিয়ে গেলেন গেটস

প্রতিবেদক
Probashbd News
August 11, 2021 10:16 am
মেলিন্ডার কাছে শেয়ার হস্তান্তর, ধনীর তালিকায় পিছিয়ে গেলেন গেটস

একটু একটু করে বিচ্ছেদ পরবর্তী সব আনুষ্ঠানিকতা শেষ করছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এখন চলছে তাঁদের সম্পত্তির ভাগাভাগি। ইতিমধ্যে বিল গেটস তাঁর বিভিন্ন কোম্পানির শেয়ারের একটা বড় অংশ মেলিন্ডার নামে হস্তান্তর করেছেন। আর এর ফলে মেলিন্ডা গেটসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭০ কোটি ডলারে। সেই সঙ্গে গেটস পিছিয়েছেন শীর্ষ ধনীর তালিকা থেকে। 

ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী চতুর্থ অবস্থান থেকে পিছিয়ে পঞ্চম অবস্থানে চলে গেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। চতুর্থ অবস্থানে চলে এসেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

শেয়ার স্থানান্তরের পর বিল গেটসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৯৬০ কোটি ডলারে। গত বৃহস্পতিবার বিল গেটসের বিনিয়োগ সংস্থা ক্যাসকেড ইনভেস্টমেন্ট এলএলসি মেলিন্ডার কাছে প্রায় ২৪০ কোটি ডলার মূল্যের স্টক হস্তান্তর করেছে। শেয়ার হস্তান্তরের বিষয়টি গত সোমবার গণমাধ্যমের সামনে আসে। মে মাসে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মেলিন্ডাকে ৩২০ কোটি ডলারের শেয়ার হস্তান্তর করেছেন বিল গেটস।

মেলিন্ডা বিল গেটসের অটোনেশন কোম্পানির ৩৩ লাখ শেয়ার পেয়েছেন, যার মূল্য ৩৯ কোটি ২০ লাখ ডলার। ফ্লোরিডায় গেটসের গাড়ি কোম্পানির ৮ দশমিক ৮ শতাংশের মালিক মেলিন্ডা। কাসকেডের ২৮ লাখ শেয়ার পেয়েছেন, যার মূল্য ১০০ কোটি ডলার। কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে কোম্পানির যে শেয়ার পেয়েছেন মেলিন্ডা, তার মূল্য ১০০ কোটি ডলার।

তবে এই বিচ্ছেদের আপসরফা কত, তা এখনো জানা যায়নি।

গত মে মাসের শুরুতে বিশ্বকে অবাক করে দিয়ে ২৯ বছরের দাম্পত্য জীবনের অবসান টানার কথা জানান বিল ও মেলিন্ডা গেটস। তাঁরা বলেন, ‘জুটি হিসেবে এগিয়ে যেতে পারি, এটা আমরা আর বিশ্বাস করি না।’ এক টুইটবার্তায় তাঁরা ঘোষণা দেন, ‘আমাদের সম্পর্কটি নিয়ে অনেক চিন্তাভাবনা ও কাজের পর আমরা আমাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি।’ তাঁদের বিচ্ছেদের ঘোষণার পরই গণমাধ্যমে আলোচনা শুরু হয়ে যায়, বিচ্ছেদের আপসরফা হিসেবে মেলিন্ডা কী পাবেন, তা নিয়ে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
‘ইসলামের বিধান’ মানতে তালেবানের প্রতি সৌদি আরবের আহ্বান

‘ইসলামের বিধান’ মানতে তালেবানের প্রতি সৌদি আরবের আহ্বান

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ

নেইমার আমার জন্য অনেক কিছু করেছে : মেসি

নেইমার আমার জন্য অনেক কিছু করেছে : মেসি

রাশিয়া-চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবে: ট্রাম্প

রোনাল্ডোর জন্য জার্সি ছেড়ে দিলেন কাভানি

রোনাল্ডোর জন্য জার্সি ছেড়ে দিলেন কাভানি

পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৩০

ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে শাসকগোষ্ঠী: ফখরুল

ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে শাসকগোষ্ঠী: ফখরুল

যুবলীগের ওয়েবসাইট-মোবাইল অ্যাপস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫০০ কোটি রুপির সিনেমার জন্য সেই ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন জ্যাকুলিন!

৫০০ কোটি রুপির সিনেমার জন্য সেই ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন জ্যাকুলিন!