Monday , 16 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কাবুলের কারাগার থেকে পালালেন ৩ বাংলাদেশি

প্রতিবেদক
Probashbd News
August 16, 2021 8:01 am
কাবুলের কারাগার থেকে পালালেন ৩ বাংলাদেশি

কাবুলের কারাগার থেকে তিন বাংলাদেশি পালিয়েছেন বলে জানান উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম। তিনি বর্তমানে সমদূরবর্তী রাষ্ট্রদূত হিসেবে আফগানিস্তানের দায়িত্বও পালন করছেন।

কারাগার থেকে পালানো তিনজন হলেন খুলনার মঈন আল মেজবাহ, রাজধানীর মিরপুরের কাওসার সুলতানা ও ফেনীর উবাইদুল্লাহ হারুন।

তালেবান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর সেখানকার কারাগার থেকে বেরিয়ে গেছেন তিন বাংলাদেশি কারাবন্দী। কাবুলে ঢোকার পর তালেবানরা সেখানকার কারাগারের দরজা খুলে দেয়। এতে এই তিন বাংলাদেশি বেরিয়ে যাওয়ার সুযোগ পান।

তিনি বলেন, এখন পর্যন্ত আফগানিস্তানে অবস্থানরত কোনো বাংলাদেশির হতাহত বা সংকটে পড়ার খবর পাওয়া যায়নি। যেহেতু দেশটিতে বাংলাদেশের মিশন নেই, তাই পুরো দেশের তথ্য জানা নেই। আপাতত কাবুলে থাকা বাংলাদেশিদের খবর পাওয়া গেছে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের কোনো নাগরিক দেশটির অন্য কোথাও আছেন কি না, তা জানাতে আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। আফগানিস্তানে কোনো বাংলাদেশি যদি থেকে থাকেন, তাদের সহায়তার জন্য দুটি হটলাইন (+৯৯৮৯৭৪৪০২২০১ ও +৯৯৮৯০৩২৭৫১৫২) খোলা হয়েছে।

এদিকে বেসরকারি সংস্থা ব্র্যাক জানিয়েছে, আফগানিস্তানে ব্র্যাক ইন্টারন্যাশনালের ৬ কর্মকর্তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এর আগে গত শুক্রবার তিনজনকে ফেরানো হয়। সেখানে তাদের সর্বশেষ ৯ বাংলাদেশি কর্মকর্তা কর্মরত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
আফগানদের ২৮ কোটি ডলার অর্থ ফেরত দিতে রাজি দাতারা

আফগানদের ২৮ কোটি ডলার অর্থ ফেরত দিতে রাজি দাতারা

করোনা রিপোর্ট নেগেটিভ হলে কুয়েতে হোম কোয়ারেন্টিন বাতিল

করোনা রিপোর্ট নেগেটিভ হলে কুয়েতে হোম কোয়ারেন্টিন বাতিল

‘সপ্তাহে ১ কোটি মানুষকে টিকা দেয়া হবে’

‘সপ্তাহে ১ কোটি মানুষকে টিকা দেয়া হবে’

অনুশীলনের সময় পতাকা টানানোর অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

অনুশীলনের সময় পতাকা টানানোর অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

কঠোর লকডাউনেও খোলা থাকবে যেসব শিল্প-কারখানা

কঠোর লকডাউনেও খোলা থাকবে যেসব শিল্প-কারখানা

কারাভোগ করা বিদেশি শ্রমিকদের কাজের সুযোগ দিতে চায় মালয়েশিয়া

কিয়েভে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত রাশিয়া

কিয়েভে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত রাশিয়া

ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও গুণীজন সম্মাননা প্রদান

ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও গুণীজন সম্মাননা প্রদান

ইসরাইলের প্রধানমন্ত্রীকে ধমকালেন ইথিওপিয়ার আবি আহমেদ

ইসরাইলের প্রধানমন্ত্রীকে ধমকালেন ইথিওপিয়ার আবি আহমেদ

দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলো ঘূর্ণিঝড় সিত্রাং