Wednesday , 25 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শান্তিপূর্ণ দায়িত্বশীল আফগানিস্তান দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেদক
Probashbd News
August 25, 2021 11:15 am
শান্তিপূর্ণ দায়িত্বশীল আফগানিস্তান দেখতে চায় বাংলাদেশ

বাংলাদেশ মনে করে, আফগানিস্তানে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ভিত্তিতে আফগান নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ জরুরি।  তাই আফগানিস্তানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে অর্থপূর্ণ সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

জেনেভায় গতকাল মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার পরিষদে আফগানিস্তানের চলমান মানবাধিকার পরিস্থিতির ওপর অনুষ্ঠিত ৩১তম বিশেষ অধিবেশনে জেনভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান এ আহ্বান জানান।

একটি অস্থিতিশীল আফগানিস্তান আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত রহমান বলেন, বাংলাদেশ আফগানিস্তানকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ, দায়িত্বশীল ও কার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। 

এ সময় তিনি একটি ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আফগানিস্তানে পুনর্গঠন ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়া অঞ্চলে আরেকটি মানবিক বিপর্যয় এড়ানোর জন্য জাতিসংঘকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোসহ শতাধিক দেশের অনুরোধে জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। অধিবেশন শেষে ‘ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানে মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষা জোরদারকরণ’ শীর্ষক একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সর্বশেষ - সাহিত্য