Tuesday , 7 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫৬ জনের মৃত্যু

প্রতিবেদক
Probashbd News
September 7, 2021 12:07 pm
২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৩৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৪৪৫ জন নারী মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ১৭ হাজার ২৩৯ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০ জন মারা গেছেন ৫১ থেকে ৬০ বছর বয়সীরা। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০ জন মারা যান। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৬১৮ জন। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৩৭৬ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে কম মানুষ মারা গেছে ময়মনসিংহ বিভাগে। এই বিভাগে একজন মারা গেছেন। এদিকে ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৪৩ জন এবং বেসরকারি হাসপাতালে ১১ জন মারা গেছেন। এছাড়া বাসায় একজন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

এর আগে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৬৫ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭১০ জনের দেহে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ইয়েমেনে মসজিদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত

ইয়েমেনে মসজিদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত

প্রযুক্তির অপব্যবহারে সত্যের সঙ্গে মিথ্যা খুব সহজে মিশে যাচ্ছে

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল

সিউলে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে

যেভাবে ৩৮ বছর ফিটনেস ধরে রেখেছেন ক্যাটরিনা

যেভাবে ৩৮ বছর ফিটনেস ধরে রেখেছেন ক্যাটরিনা

ইতালির ভেনিস বাংলা স্কুলে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

দীর্ঘ সাড়ে ৪ বছর পর বাংলাদেশিদের ভিসা দিচ্ছে বাহরাইন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে পরোয়ানা নেই বলেই গ্রেপ্তার করা হয়নি

রোনালদোর প্রথম ক্লাবসহ আট দলকে উয়েফার জরিমানা

রোনালদোর প্রথম ক্লাবসহ আট দলকে উয়েফার জরিমানা