Monday , 13 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দেড় হাজার কিমি দূরে আঘাত হানবে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র

প্রতিবেদক
Probashbd News
September 13, 2021 11:24 am
দেড় হাজার কিমি দূরে আঘাত হানবে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র

ফের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সোমবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে এই ক্ষেপণাস্ত্রকে ‘কৌশলগত অস্ত্র’ বলে অভিহিত করা হয়েছে। জানানো হয়েছে এর গুরুত্বের কথাও। 

উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার এবং রবিবার নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এবং তা সফল হয়েছে বলেও দাবি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার ছবিও প্রকাশিত হয়েছে সে দেশের সংবাদমাধ্যমে।

গত কয়েক বছরে বিভিন্ন পরমাণু অস্ত্রের প্রদর্শনীর জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল কিম জং উন শাসিত উত্তর কোরিয়ার। তারপর বেশ কিছু দিন অস্ত্র প্রদর্শনী দেখা যায়নি কোরিয়ার তরফে। 

সম্প্রতি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর প্রতিক্রিয়া দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক কম্যান্ড্যান্ট এ নিয়ে বলেছেন, ‘‘ডেমেক্রেটিক পিপলস্‌ রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) সামরিক সম্ভার বাড়ানোর কাজে এখনও নিমগ্ন রয়েছে। প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক মহলের কাছে যা নতুন সমস্যা তৈরি করছে।’’

মার্কিন সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার এই পরীক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি। আর জাপান বলেছে, এটি একটি ‘তাৎপর্যপূর্ণ উদ্বেগের’ বিষয়।

সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্রকে কৌশলগত অস্ত্র বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র দেড় হাজার কিলোমিটার পাড়়ি দিয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে। 

গত মাসে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ অনুশীলনের জবাব হিসাবেই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল বলে মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি ও আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
করোনায় কাজ হারিয়ে ফেরত এসেছেন ৫ লাখ প্রবাসী

করোনায় কাজ হারিয়ে ফেরত এসেছেন ৫ লাখ প্রবাসী

যুক্তরাজ্যে নোয়াখালীর ২০০ বছর পূর্তি উদযাপন

ইসরায়েলকে বাঁচাতে এলে মার্কিন ঘাঁটিতেও হামলা হবে: ইরান

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন   রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের জরুরি অনুরোধ

ঈদের পর কঠোর বিধিনিষেধেও চলবে শেয়ারবাজার

ঈদের পর কঠোর বিধিনিষেধেও চলবে শেয়ারবাজার

‘বাংলাদেশের মতো দেশগুলো যুদ্ধের প্রভাব বেশি বহন করছে’

`দেশে নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে কমেছে’

কিভাবে ঘরেই ত্বক ও চুলের যত্ন নিবেন, পরামর্শ প্রিয়াঙ্কার

কিভাবে ঘরেই ত্বক ও চুলের যত্ন নিবেন, পরামর্শ প্রিয়াঙ্কার

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা