Wednesday , 15 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সাফের প্রাথমিক দলে আরেক প্রবাসী ফুটবলার

প্রতিবেদক
Probashbd News
September 15, 2021 1:44 pm
সাফের প্রাথমিক দলে আরেক প্রবাসী ফুটবলার

কানাডা প্রবাসী রাহবার ওয়াদেহ খান সেরহান ও ফ্রান্স প্রবাসী নায়েব মো. তাহমিদ ইসলামকে সরাসরি জাতীয় দলে ডেকেছিলেন কোচ জেমি ডে। এর মধ্যে সেরহানকে কিরগিজস্তানে তিন ম্যাচ খেলিয়েছেনও তিনি।

তবে তাহমিদ পুরোপুরি ফিট না হওয়ায় তাকে বিশকেক থেকেই বিদায় করে দেয়া হয়েছে এবং সেরহারনকে নিয়ে এসেছেন ঢাকায়।

এবার জাতীয় দলে নতুন চমক হয়ে আসছেন ইংল্যান্ড প্রবাসী আরো এক ফুটবলার। ইউসুফ জুলকারনাইন নামের ১৮ বছরের এই প্রবাসী বাংলাদেশি ফুটবলারকে সাফের প্রাথমিক দলে যোগ করেছেন কোচ জেমি ডে।

সে ইংল্যান্ডের ইপ্সউইচ টাউন এফসি(IPSWICH TOWN FC)-এর অনূর্ধ্ব-১৮ ও ২৩ দলের খেলোয়াড়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে এখনো নতুন এই প্রবাসীকে দলে নেয়ার বিষয়ে কিছু বলা হয়নি। তবে তাকে মালদ্বীপে পাঠানোর সরকারী অনুমতি (জিও) পাওয়ার চেষ্টা করছে বাফুফে।

জাতীয় ক্রীড়া পরিষদের একটি সুত্র জানিয়েছে, ইতিমধ্যেই বাফুফে ইউসুফ জুলকারনাইনকে খেলার অনুমতি দিতে আবেদনও করেছে।

১ অক্টোবর মালদ্বীপে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের দলে রাখা হয়েছে নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি এলিটা কিংসলেকেও। তার ছাড়পত্র পেতে ফিফা ও এএফসির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বাফুফে।

লাল-সবুজ জার্সিতে এরইমধ্যে তিন প্রবাসী ফুটবলারে অভিষেক হয়েছে। ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার পর, ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজীকে খেলিয়েছেন জাতীয় দলে। সর্বশেষ খেলেছেন কানাডা প্রবাসী সেহরান।

সর্বশেষ - সাহিত্য