বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মুক্তি পেয়েছেন খায়রুজ্জামান

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১০:২৭ পূর্বাহ্ণ
মুক্তি পেয়েছেন খায়রুজ্জামান

মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশের সাবেক হাইকমিশনার খায়রুজ্জামান মুক্তি পেয়েছেন।

গত সপ্তাহে গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানের স্ত্রী রীতা রহমান মুক্তির বিষয়টি ফোনে নিশ্চিত করেছেন এবং তার আইনজীবীরা তাকে বাড়িতে নিয়ে এসেছেন।

খায়রুজ্জামানের মুক্তিতে যারা সাহযোগিতা করেছেন, তাদের ও মালয়েশিয়ার কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন রীতা রহমান ।

খায়রুজ্জামানের আইনজীবী এনজিও চাউ ইং বলেন, তার মুক্তির ক্ষেত্রে কোনো শর্ত বাধা হয়নি। তিনি এখন একজন মুক্ত মানুষ।

৭০ বছর বয়সি খায়রুজ্জামান বলেন, আমাকে মুক্তির কথা বলা হলে আমি অভিভূত হয়েছিলাম।  আমাকে মুক্তি দেওয়ার জন্য আদালত, আইনজীবী এবং মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ।

এর আগে স্থানীয় সময় গত বুধবার সকালে কুয়ালালামপুরের আমপাং এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন বাংলাদেশের সাবেক এ হাইকমিশনার।  

মোহাম্মদ খায়রুজ্জামান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। ১৯৭৫ সালের জেলহত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। পরে ওই মামলা থেকে তিনি খালাস পান। 

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে তাকে ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। তবে ঝুঁকি মনে করে কুয়ালালামপুরেই থেকে যান খায়রুজ্জামান। সংগ্রহ করেন জাতিসংঘের শরণার্থী কার্ড।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি

অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি

দক্ষিণ আফ্রিকায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক বাংলাদেশি

৭০৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

৭০৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

ফ্রান্সের প্রেসিডেন্টকে লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপ

ফ্রান্সের প্রেসিডেন্টকে লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপ

সাত ব্যাংক পেল আরও ১ হাজার কোটি টাকা

১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ

১০ বছরের মধ্যে অস্তিত্ব নাও থাকতে পারে বিবিসির: বৃটিশ সংস্কৃতিমন্ত্রী

১০ বছরের মধ্যে অস্তিত্ব নাও থাকতে পারে বিবিসির: বৃটিশ সংস্কৃতিমন্ত্রী

জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ, যুক্তরাজ্যের ট্রলার জব্দ ফ্রান্সের

জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ, যুক্তরাজ্যের ট্রলার জব্দ ফ্রান্সের

নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন ঢাকাই ছবির আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।

পাকিস্তান দলে ১০ নম্বর জার্সিতে ফিরলেন নতুন আফ্রিদি

পাকিস্তান দলে ১০ নম্বর জার্সিতে ফিরলেন নতুন আফ্রিদি