Saturday , 25 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়বেন নাজমুল আবেদিন ফাহিম

প্রতিবেদক
Probashbd News
September 25, 2021 10:41 am
খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়বেন নাজমুল আবেদিন ফাহিম

তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটিতে। সেখান থেকে পদত্যাগ করে ফিরে গেছেন নিজের পুরোনো ঠিকানা ও শেকড় বিকেএসপিতে। তবে শেষ খবর এবার আবার বিসিবিতে ফিরতে আগ্রহী নাজমুল আবেদিন ফাহিম। বোর্ডের নতুন পরিচালনা পর্ষদের সদস্য হতে আগ্রহী এ ক্রিকেট বিশেষজ্ঞ।

আজ (শনিবার) বিসিবি কার্যালয়ে তিনি মনোনয়নপত্র তুলেছেন। যার মানে দাঁড়ায় ক্যাটাগরি-৩ এ খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে নির্বাচন করবেন ফাহিম। মনোনয়নপত্র তোলার কিছুক্ষণ পর জাগো নিউজের সঙ্গে আলাপে ফাহিম বলেন, ‘আমি মনে করি, এখন আমি অনেক পরিণত এবং অভিজ্ঞ।’

‘ক্রিকেটীয় কর্মকাণ্ড পরিচালনা এবং ক্রিকেটকে এগিয়ে নেয়ার কাজটা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো পারবো বলেই বিশ্বাস আমার। সেই বিশ্বাসই আমাকে বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচন করতে উৎসাহিত করেছে। তাই দাঁড়িয়েছি। আমার বিশ্বাস আমি ক্রিকেটের উন্নয়নে বোর্ডে কাজ করতে পারবো।’

ফাহিম আরও বলেন, ‘আমি এর আগেও কয়েকবার বিসিবির কাউন্সিলর ছিলাম। তবে নির্বাচন করিনি কখনো। বরং একবার একজনের জন্য স্যাক্রিফাইস করে দাঁড়াইনি। এবার আমি নিজেই নির্বাচন করবো বলে স্থির করেছি।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবার নতুনের ডাক দিয়েছেন। নতুনকে স্বাগত জানানোর আহ্বান বোর্ড সভাপতির কণ্ঠে। সেই আহ্বানে সাড়া দেওয়ার অঙ্গীকার ফাহিমের। তার ভাষায়, ‘বিসিবি সভাপতি বলেছেন, তিনিও বোর্ডে নতুন মুখ চান। যারা নতুন নতুন চিন্তা ভাবনা ও কমিটমেন্ট নিয়ে আসবে। আমি সেই নতুনের কেতন ওড়াতে চাই।’

ফাহিম আরও বলেন, ‘আমার বিশ্বাস ও আস্থা দীর্ঘদিন ক্রিকেট অঙ্গনে আছি, খেলেছি এবং কোচিং করিয়েছি, করাচ্ছি। এবার বোর্ড ব্যবস্থাপনায় আসতে চাই। ক্রিকেট উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।’

এদিকে তার মনোনয়ন তোলার অর্থ হলো ক্যাটাগরি-৩ অর্থাৎ জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়, সব শিক্ষা বোর্ড, বিকেএসপির কাউন্সিলর নিয়ে গঠিত ক্যাটাগরিতে নির্বাচন হবে। এই ক্যাটাগরি থেকে আগেরবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল ‘আন্তর্জাতিক চক্র’: এরদোগান

তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল ‘আন্তর্জাতিক চক্র’: এরদোগান

প্রবাসীদের হয়রানি-গ্রেপ্তারে জিএসসি সাউথইস্ট রিজিওনের প্রতিবাদ

স্বীকারোক্তি আদায় করতেই পরীমনিকে বার বার রিমান্ড: আইনজীবী

স্বীকারোক্তি আদায় করতেই পরীমনিকে বার বার রিমান্ড: আইনজীবী

অর্থ লুটপাটকারীদের ‘শ্যুট ডাউন’ করা উচিত : হাইকোর্ট

আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন আইনমন্ত্রী: রিজভী

আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন আইনমন্ত্রী: রিজভী

আইপিএল খেলতে আমিরাতের উদ্দেশ্যে সাকিব

আইপিএল খেলতে আমিরাতের উদ্দেশ্যে সাকিব

খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, এ যেন মহাবিদায়ের আয়োজন

রাশিয়াকে মার্কিন হুঁশিয়ারি: পরমাণু অস্ত্র ব্যবহারের ফল হবে ভয়াবহ

ধর্ষণের মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ‘কথিত’ স্ত্রী জান্নাত আরা

ধর্ষণের মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ‘কথিত’ স্ত্রী জান্নাত আরা

নোয়া ভিশনে রিয়েলিটি শো ‘হামদ ও না’তে রসুল