রবিবার , ৬ মার্চ ২০২২ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কিয়েভের ৬০ কিলোমিটার দূরে হাসপাতাল দখলে নিল রুশ বাহিনী

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৬, ২০২২ ১:২৪ পূর্বাহ্ণ
কিয়েভের ৬০ কিলোমিটার দূরে হাসপাতাল দখলে নিল রুশ বাহিনী

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমের বোরোদিয়াঙ্কা শহরের একটি হাসপাতাল দখলে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। হাসপাতালটিতে আটকা পড়েছেন প্রায় ৬৭০ জন রোগী। খবর আল-জাজিরার

 কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবার বরাতে হাসপাতাল দখলের বিষয়টি জানিয়েছে ইউক্রেনের সংবাদমাধ্যম হ্রোমাদস্কি। গভর্নর বলেন, ‘আজ আমরা বুঝতে পারছি না কীভাবে (হাসপাতালে) আটকে পড়া লোকজনকে বের করব, কীভাবে তাদের সাহায্য করব। হাসপাতালে পানি ও ওষুধ শেষ হয়ে আসছে।’

মানসিক হাসপাতালটিতে আটকে পড়া রোগীদের অনেকেই বছরের পর বছর ধরে শয্যাশায়ী আছেন উল্লেখ করে ওলেক্সি কুলেবা বলেন, হাসপাতালটিতে মাইন পুঁতে রাখার আশঙ্কাও রয়েছে।

চলমান সংকটের মধ্যেই রাশিয়ার রাজধানী মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। শনিবার শীর্ষ দুই নেতা প্রায় আড়াই ঘণ্টা আলোচনা করেন। বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেই জানানো হয়েছিল বলে উল্লেখ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, পুতিনের সঙ্গে বৈঠকের পর জার্মানির বার্লিনে যাচ্ছেন নাফতালি বেনেত। সেখানে তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে দেখা করবেন।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ অভিযান শুরুর পর দেশটির সেনাদের ব্যাপক গোলাবর্ষণে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো সবচেয়ে বেশি চাপে আছে। সেখানে দুই পক্ষের সেনাদের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। এরই মধ্যে শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ মোবাইল ভেন্টিলেটর আসছে রাতে

প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ মোবাইল ভেন্টিলেটর আসছে রাতে

চাঁদে পা রাখতে চলেছেন প্রথম মুসলিম নারী মহাকাশচারী

চাঁদে পা রাখতে চলেছেন প্রথম মুসলিম নারী মহাকাশচারী

‘স্বামী অত্যাচার করলে চুপ করে সহ্য করা যায় না’

‘স্বামী অত্যাচার করলে চুপ করে সহ্য করা যায় না’

সারের দাম বাড়ানোর কোনো প্রস্তাব আসেনি: অর্থমন্ত্রী

সারের দাম বাড়ানোর কোনো প্রস্তাব আসেনি: অর্থমন্ত্রী

কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ ডাকতে হবে, এমন নীতি নেই: প্রতিমন্ত্রী

কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ ডাকতে হবে, এমন নীতি নেই: প্রতিমন্ত্রী

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে পুরস্কার বিতরণ

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে পুরস্কার বিতরণ

সাবেক পুলিশ (আইজিপি) বেনজীর এখন অস্ট্রেলিয়ায়

কানাডায় ’৭১-এর গণহত্যার স্বীকৃতির দাবিতে সমাবেশ

রাতে চা বিক্রেতা, দিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র

‘আমার সরকারি গুন্ডা আছে’ বলে ফেসবুকে ভাইরাল আ.লীগ নেতা