Monday , 13 April 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

প্রতিবেদক
Probashbd News
April 13, 2026 10:36 am

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর এ দাম বাড়ে । খবর আলজাজিরার।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল ১০২ দশমিক ২৯ ডলারে বিক্রি হচ্ছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা ১১৯ ডলারও ছাড়িয়ে যায়।

এর আগে পাকিস্তানে সমঝোতা বৈঠকের সময় তেলের দাম কিছুটা কমেছিল। বৈঠক ভেস্তে গেলে ফের দাম বাড়া শুরু করে।

 

সর্বশেষ - বিনোদন