Tuesday , 30 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে বেগম জিয়ার জানাজা

প্রতিবেদক
Probashbd News
December 30, 2025 11:22 pm

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার থেকে সংসদ ভবনে নেওয়া হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো রাস্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ হাজার সদস্য এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

প্রেস সচিব বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এভারকেয়ার থেকে সকালে সংসদ ভবনে নেওয়া হবে মরদেহ। এভারকেয়ার থেকে সংসদ ভবনে নেওয়া, তার জানাজা এবং দাফন প্রতিটি প্রক্রিয়ায় পূর্ণ রাষ্ট্রীয় মার্যাদা নিশ্চিত করা হবে। বেগম জিয়ার জানাজা এবং দাফন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, পুরো রাস্তায় বিশেষ নিরাপত্তা দেবে সরকার। ডিএমপির ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সেনা সদস্যরাও মোতায়েন থাকবে। বিএনপিকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করা হবে।

শফিকুল আলম আরও বলেন, বেগম জিয়ার জানাজা বেসরকারি গণমাধ্যমগুলো কাভারেজ করতে পারবে। তবে দাফন কার্যক্রম শুধু বিটিভি সম্প্রচার করবে।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

সর্বশেষ - সাহিত্য