Sunday , 26 October 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মেট্রোরেলে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ

প্রতিবেদক
Probashbd News
October 26, 2025 6:46 pm

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান । এছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পরে নিহতের পরিবারে যদি কর্মক্ষম সদস্য থাকে তাহলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে। আহতদের আমি একটু পরে হাসপাতালে দেখতে যাব এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি ১৮ লাখ টাকা দিল ইউনিলিভার

শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি ১৮ লাখ টাকা দিল ইউনিলিভার

ঐক্যের জন্য পাকিস্তানকে দরকার: ডা. জাফরুল্লাহ

ঐক্যের জন্য পাকিস্তানকে দরকার: ডা. জাফরুল্লাহ

লিবিয়ার বাংলাদেশি স্কুল পরিদর্শন করলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত

লিবিয়ার বাংলাদেশি স্কুল পরিদর্শন করলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ে গ্রাম দারিদ্রমুক্তকরণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন বিএনএফ চেয়ারম্যান

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিলো সোকা বিশ্ববিদ্যালয়

রিজার্ভ রয়েছে ২৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলার

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সংক্রমণ বাড়লেও মৃত্যু কিছুটা কমেছে ভারতে

সংক্রমণ বাড়লেও মৃত্যু কিছুটা কমেছে ভারতে

কাবুল বিমান থেকে পড়ে আফগান ফুটবলারের মৃত্যু

কাবুল বিমান থেকে পড়ে আফগান ফুটবলারের মৃত্যু

৫ম শ্রেণির ছাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দিলেন স্কুলশিক্ষিকা