Thursday , 12 December 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইউরোপে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন তিন হাজার শ্রমিক

প্রতিবেদক
Probashbd News
December 12, 2024 6:54 pm

বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ অভিবাসন সহজ করা এবং অভিবাসন ব্যয় কমাতে একটি ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ নামের প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের আওতায় তিন হাজার কর্মীকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে প্রয়োজনীয় ৩০ লাখ ইউরোর অর্থ সহায়তা দিচ্ছে ইইউ।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, এই প্রকল্পটির মাধ্যমে অভিবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে। দেশে প্রবাসী আয়ও বাড়বে উল্লেখযোগ্য হারে।

বাংলাদেশের আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, এটি প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য নিয়োগকে সহজতর করার লক্ষ্যে কাজ করবে।

বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত এবং প্রধান প্রতিনিধি মাইকেল মিলার বলেন, ইইউ-বাংলাদেশ ট্যালেন্ট পার্টনারশিপকে রূপান্তরকারী এবং সবার জন্য তৈরি করা হয়েছে। এটি নিরাপদ এবং মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করবে, অভিবাসী শ্রমিক মানবাধিকার ও সম্মান বাড়াবে। আইনি অভিবাসনের পথ তৈরির পাশাপাশি অনিয়মিত অভিবাসন ও পাচার রোধে কাজ করবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সিটি করপোরেশনে জনগণের ভোগান্তি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

টুর্নামেন্টের ট্রফি আছড়ে ভাঙলেন ইউএনও

২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের আল্টিমেটাম

দেশের সর্ববৃহৎ তাপ-বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল ১০০ ফিলিস্তিনির

ইউক্রেনের গোয়েন্দা প্রধান ও শীর্ষ রাষ্ট্রীয় কৌঁসুলিকে বরখাস্ত করলেন জেলেনস্কি

পুতিনকে ‘কসাই’ বললেন বাইডেন

চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ডে মেসি

চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ডে মেসি

রাশিয়ার ওপর পশ্চিমা দেশের নিষেধাজ্ঞা আপত্তিকর: চীন

হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন ,দাবি করেছে দখলদার ইসরায়েল