Saturday , 9 December 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

চলতি বছরে ৩৫ হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

প্রতিবেদক
Probashbd News
December 9, 2023 9:51 pm

চলতি বছরে ৩৫ হাজারেরও বেশি অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানী কুয়ালালামপুর কোতারায়া কমপ্লেক্সে বিশেষ অভিযানের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ। তবে ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৩৫ হাজার ৮০২ জন অবৈধ (বৈধ কাগজপত্রহীন) অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে অভিবাসন বিভাগ। এছাড়া একই সময়ে সারা দেশে পরিচালিত ৯ হাজার ১৬৪ টি অভিযানের মাধ্যমে ১ লাখ ৩ হাজার ১২৪ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ৫৮ হাজার ৭৭৪ জন বিদেশি অভিবাসী এবং ২৮৯ জন নিয়োগকর্তাকে আটক করা হয়। বৃহস্পতিবার কুয়ালালামপুর কমপ্লেক্স কোতারায়ায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৩০ জন অভিবাসীকে আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটককৃত অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দেশটিতে ওয়ার্ক ভিসা ব্যবহার করে নিয়োগকর্তা থেকে বিশেষ অনুমতি নিয়ে নিজস্ব ব্যবসা করা গুরুতর অপরাধ। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ জন নারী ও ১১৫ জন পুরুষ রয়েছে। সাত মাস থেকে ৭০ বছর বয়সী আটক সবাইকে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন কাল

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন কাল

পুতিনকে ‘উন্মাদ’ বলা রুশ মডেলের মরদেহ সুটকেসে

মন্ত্রীদের নির্দেশেই বিরোধীদের ওপর হামলা হচ্ছে: রিজভী

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ

তুরস্কে যেভাবে পরিচালিত হতো ইসরাইলি গুপ্তচর নেটওয়ার্ক

তুরস্কে যেভাবে পরিচালিত হতো ইসরাইলি গুপ্তচর নেটওয়ার্ক

কাবুলে মানবিক সহায়তার আহ্বান পাকিস্তান-চীনের

কাবুলে মানবিক সহায়তার আহ্বান পাকিস্তান-চীনের

কথিত মডেলের গ্রেফতারের পর বিরক্ত ও বিব্রত সাদিয়া ইসলাম মৌ

কথিত মডেলের গ্রেফতারের পর বিরক্ত ও বিব্রত সাদিয়া ইসলাম মৌ

ইউক্রেনে এখনও রাশিয়ার হামলা চালানোর আশঙ্কা আছে: জো বাইডেন

ইউক্রেনে এখনও রাশিয়ার হামলা চালানোর আশঙ্কা আছে: জো বাইডেন

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজে বের করতে কমিশন চেয়ে হাইকোর্টে রিট

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজে বের করতে কমিশন চেয়ে হাইকোর্টে রিট

সিরাজগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

সিরাজগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান