Tuesday , 24 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আল-আকসায় মুসলিমদের প্রবেশ বন্ধ করলো ইসরায়েল

প্রতিবেদক
Probashbd News
October 24, 2023 10:53 pm

আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ অক্টোবর) জেরুজালেমে অবস্থিত এই মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, এদিন হঠাৎ করেই মসজিদের সব গেট বন্ধ করে দেয় ইসরায়েলের পুলিশ। বাধা দেওয়া হয় সব বয়সী মুসলিমদের প্রবেশে।
বিভাগটি আরও জানায়, মঙ্গলবার সকালের দিকে মসজিদে প্রবেশ কড়াকড়ি করে দখলদার বাহিনী। প্রথমদিকে শুধু বয়স্কদের প্রবেশে অনুমতি দেওয়া হয়। পরে সবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
তবে মুসলিমদের বাধা দেওয়া হলেও মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছে ইহুদিরা। অর্থাৎ সেখানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দিয়েছে ইসরায়েলি পুলিশ। যদিও এটি মুসলিমদের জন্য নির্ধারিত স্থান।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় সাত শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে প্রতিদিনই ইসরায়েলের বিমান হামলায় শত শত মানুষ নিহত হচ্ছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৫ হাজার ৭৯১ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা কয়েকদিন ধরেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানালেন বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ এমপি

বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানালেন বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ এমপি

ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার

ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার

‘রোড শো যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে’

‘রোড শো যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে’

হাসপাতালে হামলা ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্তের দাবি আয়ারল্যান্ড

সারাদেশে পোস্ট অফিসের মাধ্যমে আর্থিক সেবা দেবে ব্যাংক এশিয়া

সারাদেশে পোস্ট অফিসের মাধ্যমে আর্থিক সেবা দেবে ব্যাংক এশিয়া

মালয়েশিয়ায় ‘স্বদেশী’কে হত্যা করে পুঁতে রাখে বাংলাদেশি

মালয়েশিয়ায় ‘স্বদেশী’কে হত্যা করে পুঁতে রাখে বাংলাদেশি

‘রাজাকারদের মুক্তিযোদ্ধা সনদ দেয়ার ব্যবস্থা করেছিল বিএনপি’

‘রাজাকারদের মুক্তিযোদ্ধা সনদ দেয়ার ব্যবস্থা করেছিল বিএনপি’

খেলতে পারবেন না, তবু মুম্বাই ৮ কোটি দিয়ে কেন কিনল আর্চারকে

খেলতে পারবেন না, তবু মুম্বাই ৮ কোটি দিয়ে কেন কিনল আর্চারকে

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একবার দেখলেই মুছে যাবে ছবি-ভিডিও

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একবার দেখলেই মুছে যাবে ছবি-ভিডিও

করোনা আরও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.২২ শতাংশ

করোনা আরও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.২২ শতাংশ