সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘সরকারের নিজের ঘর পরিষ্কার করলে দুর্নীতি অর্ধেক কমে যেত’

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ১৬, ২০২৩ ৫:১০ পূর্বাহ্ণ

দুর্নীতিবাজরা এখন সরকার ও সরকারি দলে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, দুর্নীতিবাজদের তথ্য প্রধানমন্ত্রী ও তার সচিবালয়ের অজানা থাকার কথা নয়। প্রয়োজনে সরাসরি দুর্নীতির তথ্য পেতে প্রধানমন্ত্রী তার সচিবালয়ে বিশেষ একটি শাখাও খুলতে পারেন।

রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দলের কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কাস পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় এ কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, বহু ধরনের নিয়ন্ত্রণ ও খবরদারির মধ্যেও প্রতিদিন গণমাধ্যম সরকার সংশ্লিষ্টদের দুর্নীতির যেসব রোমহর্ষক ঘটনা প্রকাশ করছে, কেবল সেসবের বিচার হলে দুর্নীতি অনেকখানি কমে যেতে পারে।

তিনি আরও বলেন, সরকার ও সরকারি দল কেবল নিজেদের ঘর পরিষ্কার করলেই দুর্নীতি অর্ধেক কমে যেতে পারে। দুর্নীতির বিরুদ্ধে
‘জিরো টলারেন্স’ এর কথা বলে সরকার তার ক্ষমতা প্রলম্বিত করলেও গত দেড় দশকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি আগের সব রেকর্ড অতিক্রম করে গেছে। দুর্নীতি এখন নীতি হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য কামরুজ্জামান ফিরোজ, শহীদুজ্জামান লাল মিয়া, মোহাম্মদ রিয়েল, জোনায়েদ হোসেন, বাবর চৌধুরী, মীর রেজাউল আলম প্রমুখ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশিদের বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি নিউইয়র্ক মেয়রের

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু

রাষ্ট্রের গোপনীয়তা ফাঁস করার অভিযোগে ইমরান খানের ১০ বছর কারাদণ্ড

শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা করেছে পুলিশ : ফখরুল

শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা করেছে পুলিশ : ফখরুল

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর পর জাপান-মালয়েশিয়া-থাইল্যান্ডে বেড়েছে সংক্রমণ

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর পর জাপান-মালয়েশিয়া-থাইল্যান্ডে বেড়েছে সংক্রমণ

বাংলাদেশে এলো মিয়ানমার বিজিপির আরও ৯ সদস্য

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৩ প্রার্থীর জয় নির্বাচনকে ম্লান করেছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৩ প্রার্থীর জয় নির্বাচনকে ম্লান করেছে

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে তুরস্ক, নিহত ২৭

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে তুরস্ক, নিহত ২৭

মার্কিন রপ্তানি লাইসেন্সে অচলাবস্থা: চীনে এআই চিপ সরবরাহ ঝুঁকিতে

বিএনপি বেঁচে আছে গণমাধ্যমে:ওবায়দুল কাদের