Sunday , 25 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশ

প্রতিবেদক
Probashbd News
December 25, 2022 4:14 pm

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অ-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ৩-০ সেটে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠে গেল স্বাগতিক বাংলাদেশ।

রোববার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিনশিপে নেপালের টানা তিন সেট জিতে বাংলাদেশ। প্রথম সেটে (২৫-১৫), দ্বিতীয় সেটে (২৫-২২) এবং তৃতীয় সেটে (২৫-১৩) পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুজন। আগামীকাল দুপুরে বাংলাদেশ কিরগিজস্তানের বিপক্ষে ফাইনাল খেলবে।

বাংলাদেশ ভলিবল দলের ইরানি কোচ আলিপোর অরোজি বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল চ্যাম্পিয়ন হওয়া। সেভাবে আমরা ফাইনালে উঠেছি। ছেলেরা তাদের সেরা খেলাটা উপহার দিচ্ছে। আমাদের সামনে এখন শুধু কিরগিজস্তান বাধা।’

আজকের ম্যাচ সেরা সুজন অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আজকের ম্যাচটি আমাদের জন্য সহজ ছিল। নেপাল কোন ভাবেই আমাদের সঙ্গে সুবিধা করতে পারেনি। সেরা খেলোয়াড় হতে পেরে ভালো লাগছে।’

এদিকে দিনের প্রথম সেমিফাইনালে শ্রীলংকাকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিরগিজস্তান। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিরগিজস্তানের জোগাজিহান। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, সহ-সভাপতি তাবিউর রহমান পালোয়ান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ম্যাচ সেরাদের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনে ত্রাণ পাঠাবে বাংলাদেশ

বসনিয়া থেকে ম্যাপ দেখে ইতালি যাওয়া এক বাংলাদেশি তরুণের গল্প

বিদেশে কোম্পানি খোলার অনুমতি পাচ্ছে ৬ প্রতিষ্ঠান

বিদেশে কোম্পানি খোলার অনুমতি পাচ্ছে ৬ প্রতিষ্ঠান

আর্ত মানবতার সেবার লক্ষে ডামুড্যা উপজেলা এসোসিয়েশন অফ ইতালি পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইভ্যালি-কিউকম-রিংআইডি থেকে টাকা ফেরতে যা করতে হবে গ্রাহকদের

ইভ্যালি-কিউকম-রিংআইডি থেকে টাকা ফেরতে যা করতে হবে গ্রাহকদের

যুদ্ধ আতঙ্কে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা

যুদ্ধ আতঙ্কে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা

এবার পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এবার পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ইহুদিদের ভুল ভাঙতে হিব্রুতে কোরআন অনুবাদ করছে মিসর

ইহুদিদের ভুল ভাঙতে হিব্রুতে কোরআন অনুবাদ করছে মিসর

বাংলাদেশ ছেড়ে যাওয়া ১৮০ রোহিঙ্গার সাগরে মৃত্যুর আশঙ্কা

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে গুলি, কার্যক্রম বন্ধ