রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হবেন

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২০, ২০২২ ১২:৪৪ পূর্বাহ্ণ

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বিএনপির এখন একটাই লক্ষ্য বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়া। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ গত ১৪ বছরে বিশ্বে যে উন্নয়নের রোল মডেল হয়েছে, তা তারা মেনে নিতে পারছে না। তাই বলছেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’। তাদের টেক ব্যাক মানে হাওয়া ভবনে ফিরে যাওয়া, দেশকে দুর্নীতিতে টানা চ্যাম্পিয়ন করা। দেশের জনগণে আর পেছনে ফিরে যেতে চায় না। সেকারণেই আগামী নির্বাচনে জনগণ আবারও ভোট দিয়ে শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখিপুর থানায় তারাবুনিয়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এবং চরসেনসাস ইউনিয়ন পরিষদ আয়োজিত উন্নয়ন সভায় পৃথক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে সেগুলো মানুষকে মনে করিয়ে দিতে হবে। কারণ মানুষ ভুলে যায়। আর বিএনপি যে মিথ্যাচার করছে তার বিরুদ্ধে সত্যটা তুলে ধরতে হবে। সত্যটা দেশবাসীকে মনে করিয়ে দিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়ে সাজাপ্রাপ্ত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানি লন্ডারিং এ সাজাপ্রাপ্ত। বিএনপি নেত্রীর আরেক পুত্র কোকোর পাচারকৃত টাকা ফেরত আনা হয়েছে। তারা আপাদমস্তক দুর্নীতিবাজ। বিএনপি আবার ক্ষমতায় এলে দেশকে আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। এটা দেশবাসী মেনে নেবে না।

দুই অনুষ্ঠানে সখিপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদ সদস্য এমএ কাইয়ুম, সখিপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, আনোয়ার হোসেন বালা, আলী আকবর পাইক, জিতু মিয়া বেপারি প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

কুয়ালালামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ছাত্রীদের স্কুলে যেতে দিতে আফগান শাসকদের মালালার খোলা চিঠি

ছাত্রীদের স্কুলে যেতে দিতে আফগান শাসকদের মালালার খোলা চিঠি

গভীর নলকূপ থেকে পানির বদলে উঠছে গ্যাস, চলছে বাড়ির রান্না

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল

বাংলা‌দে‌শিদের জন্য ভিসা চালু কর‌ছে ওমান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: তিনে নেমে গেল ভারত, শীর্ষে পাকিস্তান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: তিনে নেমে গেল ভারত, শীর্ষে পাকিস্তান

ইতালির ভেনিসে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনের দাবি

ইতালির ভেনিসে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনের দাবি

করোনা আরও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.২২ শতাংশ

করোনা আরও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.২২ শতাংশ

নায়িকা পরীমণিকে গ্রে’প্তার দেখিয়েছে র‍্যাব

নায়িকা পরীমণিকে গ্রে’প্তার দেখিয়েছে র‍্যাব