সোমবার , ২৪ অক্টোবর ২০২২ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২৪, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ৪২ বছর বয়সী ঋসি সুনাক। তিনি এখন লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হবেন। যুক্তরাজ্যের রাজনীতির গত ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হবেন ঋষি।

গত সপ্তাহে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্র্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন লিজ ট্রাস। এরপর শুরু হয় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া।

কনজারভেটিভ পার্টির নীতি-নির্ধারণী ১৯২২ কমিটির পক্ষ থেকে জানানো হয় কেউ যদি পার্টির প্রধান ও প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করতে চায় তাহলে তাকে কমপক্ষে ১০০ টোরি এমপির সমর্থন পেতে হবে। এমন ঘোষণার পর ঋসি সুনাক, পেনি মর্ডান্ট ও বরিস জনসনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। সোমবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে ১০০ জন টোরি এমপির সমর্থন পেতে হতো তাদের।

তবে রোববার স্থানীয় সময় রাতে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন বরিস জনসন। এরপর শুধু ঋষি সুনাক ও পেনি মর্ডান্ট এ লড়াইয়ে অবশিষ্ট থাকেন। কিন্তু সোমবার পেনি মর্ডান্টও নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এতে করে একমাত্র প্রতিদ্বন্দ্বি হিসেবে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনাক।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িথ্ব নেবেন ঋষি।

এদিকে ঋষি প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা মিলল।

সুনাক ১৯৮০ সালে সাউদাম্পটনে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্ম নেন। তারা পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে এসেছিলেন। তারা বাবা ছিলেন ডাক্তার। আর মা একটি ফার্মেসি চালাতেন।

ঋষি সুনাক উইনচেস্টার কলেজের প্রাইভেট বোর্ডিং স্কুল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন।

ঋষি সুনাক বিয়ে করেছেন ভারতীয় বিলিয়নিয়ারের মেয়ে আকশাতা মুর্তিকে। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। আকশাতার সঙ্গে যুক্তরাষ্ট্রে পরিচয় হয় সুনাকের।

ঋষি সুনাক কত সম্পদের মালিক সেটি তিনি কখনো প্রকাশ করেননি। তবে রাজনীতিতে প্রবেশের আগে অর্থনীতিতে ক্যারিয়ার গড়া ঋষি মাত্র ২০ বছর বয়সেই মিলিয়নিয়ার হয়ে যান।

ঋষি সুনাক মদ্যপান করেন না এবং মদ থেকে দূরে থাকেন। তিনি হিন্দু ধর্মের অনুসারী।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

‘কাউকে লোভ দেখিয়ে পায়ে ধরে নির্বাচনে আনবে না ইসি’

চলতি মাসেই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি মাসেই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

গোল নাচ ছন্দে কোয়ার্টারে ব্রাজিল

নিউইয়র্কে ভাসমান অভিবাসীদের জন্য চালু হচ্ছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে

যুদ্ধ ট্যাংক পেতে মরিয়া ইউক্রেন; সরাসরি প্রত্যাখ্যান জার্মানির

‘বড় দায়িত্ব’ পেলেন সৌরভ গাঙ্গুলী

‘বড় দায়িত্ব’ পেলেন সৌরভ গাঙ্গুলী

আর্জেন্টিনাকে হারিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপ জিতলো নেদারল্যান্ড

অনেক খুঁজেও নিজ দেশের ম্যাচ দেখতে পারেননি অসি অধিনায়ক

অনেক খুঁজেও নিজ দেশের ম্যাচ দেখতে পারেননি অসি অধিনায়ক

স্কুলের মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা করল প্রশাসন, খুশি শিক্ষার্থীরা

স্কুলের মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা করল প্রশাসন, খুশি শিক্ষার্থীরা