শুক্রবার , ১৪ অক্টোবর ২০২২ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ব্রুকলীনে ‘লিটল বাংলাদেশ’ সাইন উঠছে রবিবার

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৪, ২০২২ ৬:২০ পূর্বাহ্ণ

কন্যার হাত ধরে বাবার স্বপ্নের বাস্তবায়ন ঘটতে যাচ্ছে ১৬ অক্টোবর রবিবার। ভর দুপুরে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে চার্চ-ম্যাকডোনাল্ড কর্ণারকে ‘লিটল বাংলাদেশ’ হিসেবে পরিচিত করতে সাইন ঝুলানো হবে। নেতৃত্ব দেবেন সিটি কাউন্সিলে এই বিল উত্থাপনকারি শাহানা হানিফ।

উল্লেখ্য, আড়াই দশক আগে এই সড়কদ্বীপে এক অনুষ্ঠানে এমন আকুতি প্রকাশ করেছিলেন শাহানার বাবা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সে সময়ের কান্ডারি মোহাম্মদ হানিফ। সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূরনবী কমান্ডার (প্রয়াত), চন্দনদত্ত, লুৎফুল করিম, শামসুদ্দিন আজাদ প্রমুখ।

পরবর্তীতে চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বিষয়টিকে সমুজ্জল রাখতে ম্যাকডোনাল্ড এভিনিউর ওপর ‘লিটল বাংলাদেশ’ নামে একটি রেস্টুরেন্ট চালু করেছিলেন। সেটির মালিকানা পরিবর্তন হবার পর ‘রাধুনি’তে পরিণত হয়েছে। চার্চ-ম্যাকডোনাল্ড এভিনিউ এলাকার পুরনো বাসিন্দারা ইতিহাসের সেই ধারাকে ভুলেননি। শাহানা হানিফের জন্ম এই সিটিতে এবং বেড়ে উঠেছেন ম্যাকডোনাল্ড সংলগ্ন এভিনিউ সি এবং দাহিল রোডের কর্ণারে বাবার বাসায়। চার্চ-ম্যাকডোনাল্ডেই তার সারাটি জীবন অতিবাহিত হচ্ছে। সেই এলাতকা থেকে ইতিহাস সৃষ্টি করে গত নির্বাচনে সিটি কাউন্সিলওম্যান হয়েছেন। বছরের ব্যবধানেই ‘লিটল বাংলাদেশ’বিলটি গত জুলাইয়ে পাশ হয়েছে। সেই বিধির বাস্তবায়ন ঘটতে যাচ্ছে রবিবার।
এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এলাকাবাসীই শুধু নয়, এই সিটির সকল প্রবাসীই শাহানার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।

উল্লেখ্য, ইতিমধ্যেই কুইন্সে হিলসাইড এলাকার বিরাট একটি অংশকে লিটল বাংলাদেশ হিসেবে ঘোষণা করে সাইন লাগানো হয়েছে। অর্থাৎ প্রবাসীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকায় বহুজাতিক এই সিটিতে বাংলাদেশও উজ্জ্বল হয়ে আবির্ভূত হচ্ছে। লিটল বাংলাদেশ সাইন লাগানোর এ অনুষ্ঠানে সকল প্রবাসীকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

দুই বছরে যুক্তরাষ্ট্রে ঢুকেছে ১০ লাখ অবৈধ অভিবাসী

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

এক ম্যাচ পর গ্রুপে বাংলাদেশের অবস্থান

ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী

সৌদিতে বাংলাদেশি যুবকের মৃত্যু নিয়ে ধূম্রজাল

করোনায় একদিনে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৬১৪

করোনায় একদিনে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৬১৪

নির্বাচনে পরাজয়ের পরও পদত্যাগ না করার ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর

‘সে আমাকে যতক্ষণ বিয়ে করবে না, আমি না খেয়ে থাকব’

নিউ ইয়র্কে ২১ বছরের কম বয়সীদের কাছে অস্ত্র বিক্রি করা যাবে না

অপচয়-দুর্নীতি ছাপিয়ে উন্নয়নের সূর্যোদয় হয়েছে: পরিকল্পনামন্ত্রী

অপচয়-দুর্নীতি ছাপিয়ে উন্নয়নের সূর্যোদয় হয়েছে: পরিকল্পনামন্ত্রী