Saturday , 11 December 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গুঁড়িয়ে দেওয়া হলো ৬০০ ফুট উঁচু চিমনি

প্রতিবেদক
Probashbd News
December 11, 2021 5:31 am
গুঁড়িয়ে দেওয়া হলো ৬০০ ফুট উঁচু চিমনি

কয়লা বিদ্যুৎ প্রকল্প ইতিহাসের সমাপ্তি টানল স্কটল্যান্ড। ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে লংগনেট পাওয়ার স্টেশনের ৬০০ ফুট লম্বা চিমনি গুঁড়িয়ে দেওয়া হলো।

বৃস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডের সর্বশেষ কয়লা বিদ্যুৎ প্রকল্পটি ২০১৬ সালেই বন্ধ হয়ে যায়। ওই চিমনি স্কটল্যান্ডের সবচেয়ে বড় স্থায়ী কাঠামো ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই চিমনিকে স্থানীয়রা ল্যান্ডমার্ক হিসেবে মনে করতেন।

স্থানীয় সময় বৃস্পতিবার সকালে দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন ৭০০ কেজি বিস্ফোরক চালু করেন। এরপর চিমনিটি গুঁড়িয়ে যায়।

এ ব্যাপারে নিকোলা স্টারজন জানান, ২০৪৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার জন্য স্কটল্যান্ড কাজ করে যাচ্ছে সেটার প্রতীকী স্মারক হিসেবে আজকের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সর্বশেষ - বিনোদন