বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কানাডার উদীচীর লোকসংগীত উৎসব ২৯ অক্টোবর

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৬, ২০২২ ৫:৩৩ পূর্বাহ্ণ

‘ফিরে চল মাটির টানে’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ আয়োজন করছে চতুর্থ লোক উৎসবের। প্রবাসে বাংলার লোক ঐতিহ্যকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন।

আগামী ২৯ অক্টোবর কানাডার টরেন্টোর ড্যানিয়েলস স্পেক্টরামে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে। জাতীয় ও আন্তর্জাতিক সংগীত ও নৃত্যে মুখরিত সন্ধ্যায় লোক গান নিয়ে হাজির হবেন বাংলার লোকশিল্পী গুরুপ্রসাদ দেবাশীষ। কিবোর্ড ও সংগীত আয়োজনে থাকবেন জাহিদ হোসেন।

উদীচীর নিজস্ব পরিবেশনার পাশাপাশি যোগ দেবে ভারত ও ল্যাটিন আমেরিকার সংগীত দল। নৃত্য পরিবেশনায় থাকবে নৃত্যালোক ডান্স একাডেমি, আনন্দধারা, সুকন্যা নৃত্যাঙ্গন, নৃত্যকলা কেন্দ্র। আর তবলাবাদনে থাকবেন উদীচীর ক্ষুদে বন্ধুরা। সমাগত দর্শক-শ্রোতার জন্য থাকছে রকমারি খাবার ও অন্যান্য স্টল।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ টরন্টোবাসীকে স্বাগত জানিয়ে লোক উৎসবের অনুষ্ঠানমালাকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

স্পেন প্রবাসী বাংলাদেশীদের বহুকাঙ্খিত মসজিদ স্বপ্নের বাস্তবায়ন হলো

আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন আইনমন্ত্রী: রিজভী

আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন আইনমন্ত্রী: রিজভী

প্রবাস জীবনে শত ব্যাস্ততার  মাঝেও বই কে সঙ্গী করে নিয়েছেন  ইতালির ভেনিসে  বসবাসরত জাহাঙ্গীর  আলম

প্রবাস জীবনে শত ব্যাস্ততার মাঝেও বই কে সঙ্গী করে নিয়েছেন ইতালির ভেনিসে বসবাসরত জাহাঙ্গীর আলম

ইউক্রেন থেকে বাংলাদেশিদের সাবধানে পোল্যান্ড যাওয়ার পরামর্শ

ইউক্রেন থেকে বাংলাদেশিদের সাবধানে পোল্যান্ড যাওয়ার পরামর্শ

মোড় ঘুরে বাংলাদেশের দিকে ‘সিত্রাং’, আরও শক্তি বাড়তে পারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের ব্যাপক সামরিক মহড়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের ব্যাপক সামরিক মহড়া

সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন

সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন

পঞ্চগড়ে নৌকাডুবি, ২৪ জনের লাশ উদ্ধার

প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন না মাহমুদউল্লাহ-মুশফিক

প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন না মাহমুদউল্লাহ-মুশফিক

উপজেলা চেয়ারম্যানদের ইউএনও’র মতো নিরাপত্তা দেওয়ার আদেশ স্থগিত

উপজেলা চেয়ারম্যানদের ইউএনও’র মতো নিরাপত্তা দেওয়ার আদেশ স্থগিত