সোমবার , ১৩ ডিসেম্বর ২০২১ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিজয়ের মাসে র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ‘ষড়যন্ত্র’

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১৩, ২০২১ ১০:৪২ পূর্বাহ্ণ
বিজয়ের মাসে র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ‘ষড়যন্ত্র’

র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশের আইজিপিসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ষড়যন্ত্রের অংশ কিনা এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের বিষয় তো অবশ্যই আছে। আমি বলেছি-আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য সেটি আমাদের দেশের জঙ্গিবাদ ও তাদের পৃষ্ঠপোষক এবং সন্ত্রাসীদের উৎসাহী করবে।

ওবায়দুল কাদের বলেন, র‌্যাব নিয়ে যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে, তা নিয়ে গতকাল রবিবার দলের অবস্থান ব্যাখ্যা করেছি। এ নিয়ে আমরা ঘাঁটাঘাঁটি করতে চাই না। এ নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্কের কোনো প্রভাব ফেলবে না। আমাদের নির্বাচনে তার প্রভাব পড়ার কোনো কারণ নেই। আমাদের নির্বাচন আমরাই করব, এখানে কি আমরা যুক্তরাষ্ট্রের প্রভাবে নির্বাচন করব?

১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর পরিচালনায় যে শপথ অনুষ্ঠান হবে, তাতে সব শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেন ইস্যুতে বাইডেনকে সতর্ক হওয়ার আহ্বান ম্যাক্রোনের

শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ মোদির সঙ্গে যেসব বিষয়ে কথা হলো ইউনূসের

আক্রান্ত প্রায় ১৫ হাজার, শনাক্তের হার বেড়ে ৩২.২৭

আক্রান্ত প্রায় ১৫ হাজার, শনাক্তের হার বেড়ে ৩২.২৭

৫০০ কোটি রুপির সিনেমার জন্য সেই ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন জ্যাকুলিন!

৫০০ কোটি রুপির সিনেমার জন্য সেই ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন জ্যাকুলিন!

কর্মীদের বিশৃঙ্খলায় ক্ষুব্ধ হয়ে বক্তৃতা বন্ধ করলেন ফখরুল

কর্মীদের বিশৃঙ্খলায় ক্ষুব্ধ হয়ে বক্তৃতা বন্ধ করলেন ফখরুল

নিউইয়র্কে ভাসমান অভিবাসীদের জন্য চালু হচ্ছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র

ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি

ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি

মেসির সেই ‘১০ নম্বর’ জার্সি পরে যা বললেন ফাতি

মেসির সেই ‘১০ নম্বর’ জার্সি পরে যা বললেন ফাতি

বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চাওয়ায় যুবককে গাছে বেঁধে নির্যাতন

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু