মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সাবিনারা স্বপ্নের ভেন্যুতে ব্যর্থ জামালরা

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৭, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

মাত্র এক সপ্তাহেরই ব্যবধান! এই সাত দিনের এদিক ওদিকেই বদলে গেল দৃশ্যপট। নেপালের কাঠমান্ডুর দশরথে সাবিনা খাতুনরা ৩-১ গোলে জিতে সাফের শিরোপা ছুঁয়েছিলেন। এর সাত দিন পরেই দেখা গেল উল্টো চিত্র। নেপাল পুরুষ দল জামাল ভূঁইয়াদের হারিয়েছে একই স্কোরলাইনে। এই জয়ের মাধ্যমে নেপাল মধুর প্রতিশোধও নিল বৈকি!

প্রথমার্ধেই স্বাগতিক নেপালের বিপক্ষে ০-৩ গোলে পিছিয়ে গেছে বাংলাদেশ। প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন অঞ্জন বিষ্টা। প্রথমার্ধটা পুরোপুরি স্বাগতিকদের হলেও আগের ম্যাচে কম্বোডিয়াকে হারানো বাংলাদেশ শুরুটা করেছিল দারুণ। বক্সের একটু সামনে বাংলাদেশ ফ্রিকিকও পেয়েছিল। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার করা ফ্রি কিকটা ফেরত আসে ক্রসবারে লেগে।

বাংলাদেশ ফ্রি কিক থেকে গোলবঞ্চিত হলেও নেপাল ফ্রি কিক থেকেই গোল আদায় করেছে। ১৮ মিনিটে বক্সের বাঁ প্রান্ত ঘেঁষে পাওয়া ফ্রি কিকে অঞ্জন বিষ্টা হেডে গোল করেন। নয় মিনিট পর আবার অঞ্জন নেপালকে এগিয়ে নেন। সংঘবদ্ধ আক্রমণে নেপালের ফরোয়ার্ডের আক্রমণ প্রথমে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো হাফ সেভ করেন। ফিরতি বলে অঞ্জন প্লেসিংয়ে গোল করেন। অঞ্জন বক্সে আনমার্কড ছিলেন।

৩৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন অঞ্জন। ফ্রি কিক থেকে দুর্দান্ত হেড করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ বক্সের সামনে আরেকটি ফ্রি কিক পায়। জামালের নেয়া এই ফ্রি কিক ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ৩-০ গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া লাল সবুজের প্রতিনিধিরা তখন আরও বড় হারের শঙ্কায়!

দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশ তুলনামূলক ভালো ফুটবল খেলেছে। একটি গোল পরিশোধ করেছে। কম্বোডিয়া ম্যাচে বাংলাদেশ জিতেছিল রাকিব হোসেনের একমাত্র গোলে। আজকের ম্যাচে তিনি গোল না পেলেও গোলের সুযোগ তৈরি করেছিলেন বেশ কিছু। রাকিবের তৈরি করা তেমন এক সুযোগ থেকেই সবেধন নীলমণি গোলটা আসে বাংলাদেশের। তার ক্রসে বক্সের মধ্যে হেডে ফিনিশিং করেন সাজ্জাদ হোসেন।

এক গোল পরিশোধ করে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করেছে বেশ। আরো গোলের সুযোগও পেয়েছিল। ফিনিশিং দুর্বলতার জন্য সেই গোলগুলো আর হয়নি। দ্বিতীয়ার্ধ বাংলাদেশ প্রাধান্য বিস্তার করেই খেলেছে। তবে তাতে গোলের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই ‘অর্জন’ করা যায়নি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
সাম্প্রদায়িকতার প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন

সাম্প্রদায়িকতার প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন

সারাদেশে পোস্ট অফিসের মাধ্যমে আর্থিক সেবা দেবে ব্যাংক এশিয়া

সারাদেশে পোস্ট অফিসের মাধ্যমে আর্থিক সেবা দেবে ব্যাংক এশিয়া

‘সচেতন না হলে ঈদযাত্রা ভয়ানক দুঃসংবাদ হতে পারে’

‘সচেতন না হলে ঈদযাত্রা ভয়ানক দুঃসংবাদ হতে পারে’

২৪ রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

২৪ রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

পরীমনিকে দেখতে গিয়ে ‘স্বর্ণের পায়েল’ পেলেন যে অভিনেত্রী

পরীমনিকে দেখতে গিয়ে ‘স্বর্ণের পায়েল’ পেলেন যে অভিনেত্রী

ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও গুণীজন সম্মাননা প্রদান

ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও গুণীজন সম্মাননা প্রদান

দুদকের মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ

পবিত্র শবে বরাত উপলক্ষে বিশ্বের সব মুসলিমদের শুভেচ্ছা জানালেন এরদোয়ান

শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই চালক-হেলপার রিমান্ডে

শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই চালক-হেলপার রিমান্ডে

সঠিক সময়ে নির্বাচন হবে : প্রেস সচিব শফিকুল আলম