Friday , 2 September 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শনিবার চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
September 2, 2022 5:28 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। এ লক্ষ্যে সিলেটে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী কথা বলবেন জেনে সিলেটসহ সারাদেশের চা শ্রমিকরা আনন্দে উদ্বেলিত। এই আনন্দঘন মুহূর্ত স্মরণীয় করে রাখতে নানা আয়োজনে ব্যস্ত রয়েছে জেলা ও বিভাগীয় প্রশাসন।

স্মরণকালের দীর্ঘতম কর্মবিরতিতে যখন গভীর সংকটে দেশের চা শিল্প, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসেই ধর্মঘট ভেঙে গত ২৮ আগস্ট কাজে যোগ দেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রী কর্তৃক নির্ধারিত মজুরি বাড়িয়ে ১৭০ টাকা করায় ইতোপূর্বেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চা শ্রমিকরা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শনিবার নিজে তাদের মুখ থেকে শুনবেন তাদের জীবন সংগ্রামের কথা। অবশেষে, পূরণ হচ্ছে চা শ্রমিকদের প্রাণের চাওয়া।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক পৃথক অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিলেটের লাক্কাতুড়া বাগানের গলফ মাঠে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। সেখানে হাজির হবেন সিলেট জেলার ২৫টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। একই সাথে এ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক তৎপরতাও লক্ষনীয়। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রশাসনের সাথে সমন্বয় করে অনুষ্ঠান সফল করতে নানা কর্মসূচি অব্যাহত রেখেছেন।

সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান বলেন, ‘আগামীকাল শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, এ অনুষ্ঠানকে ঘিরে সিলেটে লাক্কাতুরা গলফ ক্লাবমাঠ ও আশপাশ এলাকায় গত দুইদিন ধরে পুলিশ অবস্থান করে ওই এলাকাকে কঠোর নজরদারিতে রেখেছে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই কথা শোনার পর থেকেই শুধু কমলগঞ্জ শ্রীমঙ্গল নয়, সারা মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানে এক ধরনের আনন্দের বন্যা বইছে।’

সূত্র : বাসস

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ

দুগিন কন্যা হত্যাকাণ্ড নিয়ে যা বললেন পুতিন

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন কাল

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন কাল

পরীমনির জামিনে বিনা পয়সায় লড়বেন আরও একদল আইনজীবী

পরীমনির জামিনে বিনা পয়সায় লড়বেন আরও একদল আইনজীবী

রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

মৃত্যুর কারণ যখন সেলফি!

মৃত্যুর কারণ যখন সেলফি!

বৃটিশ কারি অ্যাওয়ার্ডস’র প্রবর্তক এনাম আলী মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার সম্ভাবনা নেই: খাতিবজাদেহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার সম্ভাবনা নেই: খাতিবজাদেহ

চুয়াডাঙ্গার দর্শনায় ঢাকাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্র্রেনের যাত্রাবিরতির দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত

ই-অরেঞ্জের ব্যাংক হিসাবে মাত্র ৩ কোটি টাকা

ই-অরেঞ্জের ব্যাংক হিসাবে মাত্র ৩ কোটি টাকা