Wednesday , 31 August 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দুর্নীতিতে শীর্ষে আইনশৃঙ্খলা বাহিনী, ঘুষে পাসপোর্ট: টিআইবি

প্রতিবেদক
Probashbd News
August 31, 2022 11:27 am

২০২১ সালে দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত সেবা খাত হলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। ঘুষ নেওয়ার দিক থেকে শীর্ষে পাসপোর্ট। আর সার্বিকভাবে দুর্নীতিগ্রস্ত শীর্ষ তিন খাত হলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট ও বিআরটিএ।

সেবা খাত নিয়ে এক জরিপের সার্বিক পর্যবেক্ষণে এই কথা বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত সময়ে সেবার ওপর এই জরিপ চালানো হয়।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গবেষক ফারহানা রহমান জরিপের এই তথ্য তুলে ধরেন। সেবা খাতের বিষয়ে এখন পর্যন্ত ৯টি খানা জরিপ করা হয়েছে।

টিআইবি জানিয়েছে, ২০২১ সালের জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৭০. ৯ শতাংশ ‘খানা’ বিভিন্ন সরকারি ও বেসরকারি খাত বা প্রতিষ্ঠানের সেবা নিতে গিয়ে কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছে। সেগুলোর মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ৭৪.৪ শতাংশ সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে; এর পরেই রয়েছে পাসপোর্ট ৭০.৫ শতাংশ, বিআরটিএ ৬৮.৩ শতাংশ, বিচারিক সেবা ৫৬.৮ শতাংশ, সরকারি স্বাস্থ্য সেবা ৪৮.৭ শতাংশ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ৪৬.৬ শতাংশ এবং ভূমি সেবা ৪৬.৩ শতাংশ।

একই বাসস্থানে বসবাস করে, একই রান্নায় খাওয়া-দাওয়া করে এবং তাদের মধ্যে একজন খানাপ্রধান হিসেবে স্বীকৃত এমন পরিবারকে টিআইবি ‘খানা’ হিসেবে চিহ্নিত করেছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
পদ্মা-মেঘনা অববাহিকায় উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে: ফখরুল

পদ্মা-মেঘনা অববাহিকায় উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে: ফখরুল

ইতালিতে স্পন্সরে শ্রমিক নেওয়ার গেজেট প্রকাশ

ইতালিতে স্পন্সরে শ্রমিক নেওয়ার গেজেট প্রকাশ

হেফাজতে মৃত্যুর দায় এড়াতে তৎপর পুলিশ

যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে চাপ আরব দেশগুলোর

ক্রিকেট দলের টিম স্পিরিট ও দক্ষতায় জাতি গর্বিত : রওশন এরশাদ

ক্রিকেট দলের টিম স্পিরিট ও দক্ষতায় জাতি গর্বিত : রওশন এরশাদ

অ্যালার্জি থেকে মুক্তি মিলবে ৫ তেলে

অ্যালার্জি থেকে মুক্তি মিলবে ৫ তেলে

বাংলাদেশিদের পছন্দের শীর্ষে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার

প্রেস বিজ্ঞপ্তি   ঃ    ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ঃ ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

গ্রিসে দেড় মাস ধরে নিখোঁজ বাংলাদেশি প্রবাসী

শ্রীনগরে মান্দ্রা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় আল্লাহ্ ভরসা লৌহজং চ্যাম্পিয়ন