Saturday , 6 August 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মারা গেলেন প্রবাসী পরিবারের সদস্য সামিয়াও

প্রতিবেদক
Probashbd News
August 6, 2022 10:49 am

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ওসমানী নগরের আলোচিত প্রবাসী পরিবারের সদস্য সামিয়া বেগম।
গতরাত দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিয়া। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
এর আগে, গত ২৬ জুলাই সকালে তাজপুরে শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় পাওয়া যায় তার পরিবারের ৫ সদস্যদের সবাইকে।
হাসপাতালে নেওয়ার পর পরিবারের কর্তা রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চিকিৎসা শেষে বৃহস্পতিবার সুস্থ হয়ে ওঠেন রফিকুল ইসলামের স্ত্রী হোসেন আরা বেগম ও ছেলে সাদিকুল ইসলাম। তবে, ঘটনার পর থেকে সামিরার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে।
অবশেষে এগারো দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সামিয়া।
গত ১২ জুলাই স্ত্রী-পুত্র ও কন্যাসহ যুক্তরাজ্য থেকে ওসমানী নগরে আসেন রফিকুল ইসলাম। ১৮ জুলাই তাজপুরে একটি বহুতল ভবনের দোতলায় ফ্ল্যাটে ওঠেন তারা। পরে ২৬ জুলাই শয়নকক্ষেই অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ।
মৃত্যুর কারণ জানতে নিহতদের ভিসেরা ক্যামিক্যাল এনালাইসিসের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার পর তাদের আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার হোসেন আরা বেগম ও সাদিকুল ইসলামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

সর্বশেষ - সাহিত্য