বুধবার , ৩ আগস্ট ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নাটোরে ডিবিসি প্রতিবেদকের ওপর হামলা, অত:পর

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৩, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ

নাটোরের হয়বতপুরে ডিবিসির ভিডিও জার্নালিস্টকে ধাক্কা দেয়ার পর চেয়ারম্যানকে চেয়ার ছুড়ে মারলেন হয়বতপুর ইনসানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক জাফর বরকত।

৩ আগস্ট বুধবার বেলা এগারোটার দিকে সদর উপজেলার হয়বতপুর ইনসানিয়া ফাজিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মাদ্রাসার বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে ডিবিসি নিউজের প্রতিবেদন তৈরির জন্য ক্যামেরা সহকারি সৌম্য তালুকদার ওই মাদ্রাসায় যায়। সেখানে মাদ্রাসার সহকারী অধ্যাপক জাফর বারকত ওই ভিডিও জার্নালিস্ট এর দিকে তেড়ে আসেন এবং ক্যামেরা কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। এসময় ওই ভিডিও জার্নালিস্টকে রাষ্ট্রদ্রোহী নাশকতাকারী বলে গালাগাল দিতে থাকেন। এ সময় বাইরে থেকে কিছু লোকজন সেখানে উপস্থিত হলে ওই শিক্ষক আরো চড়াও হন।

ওই ভিডিও জার্নালিস্টের ঐ অবস্থায় চেয়ারম্যান নুরুজ্জামান কালু ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানার চেষ্টা করলে তার ওপরেও চড়াও হন জাফর বরকত এবং চেয়ারম্যানের উপর চেয়ার ছুড়ে মারেন। এই ঘটনায় উত্তেজিত জনগণ শিক্ষক জাফরকে টেনে-হঁচড়ে মাদ্রাসা থেকে বের করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। চেয়ারম্যান নুরুজ্জামান সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ জাফরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এই ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় মামলা দেয়রের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
অনিবন্ধিত সব অনলাইন বন্ধ করে দেওয়া সমীচীন হবে না : তথ্যমন্ত্রী

অনিবন্ধিত সব অনলাইন বন্ধ করে দেওয়া সমীচীন হবে না : তথ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপির বৈঠক আজ

ইতালিতে ৭ বাংলাদেশির মৃত্যু

উদ্বেগ-উৎকণ্ঠার সমাবেশ আজ, ঢাকায় মোতায়েন ২০ হাজার ফোর্স

ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ, এবার পাসপোর্ট প্রসঙ্গ

আফগানিস্তানে আটকা পড়েছেন ২৭ বাংলাদেশি

আফগানিস্তানে আটকা পড়েছেন ২৭ বাংলাদেশি

সময়মতো সুষ্ঠুভাবে সকল পরীক্ষা সম্পন্ন হবে : দীপু মনি

সময়মতো সুষ্ঠুভাবে সকল পরীক্ষা সম্পন্ন হবে : দীপু মনি

জোর করে ট্রলারে তুলে দেওয়ার পর ভূমধ্যসাগরে ২ বাংলাদেশির মৃত্যু

জোর করে ট্রলারে তুলে দেওয়ার পর ভূমধ্যসাগরে ২ বাংলাদেশির মৃত্যু

আবারও সংঘর্ষে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থী, সায়েন্সল্যাবে থমথমে পরিস্থিতি