Thursday , 14 July 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

এবার  করোনায় বাঘের মৃত্যু

প্রতিবেদক
Probashbd News
July 14, 2022 11:47 am

যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানায় করোনায় এক বাঘের মৃত্যু হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ১৪ বছর বয়সী বাঘটির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জুপিটার নামের এই বাঘটি প্রথমে করোনা আক্রান্ত হয়। এরপর করোনা থেকে তার নিউমোনিয়া হয়েছিল।
খবরে বলা হয়ছে, গত রবিবার যুক্তরাষ্ট্রের কলম্বাস চিড়িয়াখানায় তার মৃত্যু হয়। করোনার কারণেই তার মৃত্যুর হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

চিড়িয়াখানার একটি বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিত্সা করা হচ্ছিল বাঘটির। এর ফলে ভাইরাসের হানায় সে আরো কাবু হয়ে পড়েছিল। ভাইরাসও সহজেই হানা দিয়েছিল তার শরীরে।

১৫ তম জন্মদিনের কয়েক সপ্তাহ আগেই মৃত্যু হল জুপিটারের। সাধারণত আমুর বাঘ বা সাইবেরিয়ার বাঘ চিড়িয়াখানার মতো কোনো ঘেরাটোপে থাকলে ২০ বছর পর্যন্ত বাঁচে।

গত ২২ জুন বাঘটির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানায়, জুপিটার ক্ষুধা হারিয়ে ফেলেছে। বাঘটিকে যারা দেখতেন, সেই ‘কিপার’রাও তার থেকে কোনো সাড়া পাননি। হাঁটতে চলতেও চাইছিল না সে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘটিকে সংজ্ঞাহীন করা হয়েছিল চিকিৎসার প্রয়োজনে। তখন একটি সংক্রমণের কথা জানা যায়। চিকিৎসাও শুরু হয়। কিন্তু খাওয়াদাওয়া করতে বা সামান্য নড়াচড়া করতেও সে চাইছিল না।

টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের পশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ সারা হ্যামার ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, প্রাণীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ অত্যন্ত বিরল। প্রাণীদের ক্ষেত্রে পরীক্ষাও খুব কমই করা হয়। কিন্তু কলম্বাস চিড়িয়াখানায় সেই পরীক্ষার প্রমাণ রয়েছে।

২০২১ সালের অক্টোবরে হনলুলুর চিড়িয়াখানায় করোনা সংক্রমণে একটি সিংহের মৃত্যু হয়। নভেম্বর মাসে নেব্রেস্কা চিড়িয়াখানায় তিনটি তুষারচিতার মৃত্যুর হয় কোভিড সংক্রান্ত জটিলতা থেকেই। ভাইরাসের হানা রুখতে সংরক্ষিত অরণ্য, চিড়িয়াখানা এবং অন্য কেন্দ্রের প্রাণীদের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

VFS মে মাসে ১০ হাজার ২১৪ ইতালি ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে

বিএনপি জনগণের পাশে আছে: শামা ওবায়েদ

বিএনপি জনগণের পাশে আছে: শামা ওবায়েদ

জেলে থাকা ১৫৬ বাংলাদেশির খোঁজ নিতে মাল্টায় আয়েবার প্রতিনিধি দল

জেলে থাকা ১৫৬ বাংলাদেশির খোঁজ নিতে মাল্টায় আয়েবার প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সুযোগ পেলেন আন্দোলনরত প্রবাসীরা

‘আইপিএল নয়, দেশের জন্য নিজেকে বিসর্জন দেব’

‘আইপিএল নয়, দেশের জন্য নিজেকে বিসর্জন দেব’

হিজাব-বিতর্ক: উত্তর প্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

হিজাব-বিতর্ক: উত্তর প্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতা কর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে রোমানিয়া

সরকার সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ফায়দা লুটতে চায় : আ স ম রব

সরকার সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ফায়দা লুটতে চায় : আ স ম রব

জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড

জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড

নভেম্বর ও ডিসেম্বরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা

নভেম্বর ও ডিসেম্বরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা