শনিবার , ২ জুলাই ২০২২ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ

দেশের সর্ববৃহৎ স্থাপনা পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড হয়েছে। একদিনে ৩ কোটি ১৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। শুক্রবার এই টোল আদায় করা হয়। ২৬ জুন পদ্মা সেতুতে যান চলাচল চালুর পর এটাই টোল আদায়ের রেকর্ড। এদিন সেতু দিয়ে যানবাহন পারাপার করেছে ২৬ হাজার ৩৯৮টি।

এর আগে ২৬ জুন চালুর পর ১ দিনে ৬১ হাজারের বেশি যানবাহন চলাচল করেছিল। আর টোল আদায় হয়েছিল প্রায় পৌনে তিন কোটি টাকা। তবে ওই দিন পার হওয়া যানবাহনের ৭৫ শতাংশ ছিল মোটরসাইকেল। ২৭ জুন থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, পদ্মা সেতুর দুই প্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে শুক্রবার থেকে টোল আদায় শুরু হয়েছে।
সড়ক ও জনপথ সূত্র জানায়, প্রথম দিনে ৬৯ লাখ ৮১ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে যানবাহন পারাপার করেছে মোট ৪১ হাজার ৭১৪টি। এর মধ্য ধলেশ্বরী সেতুর কাছের টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৬৪। টোল আদায় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ২৪০ টাকা। আর ভাঙা দিয়ে যানবাহন পারাপার করেছে ১৫ হাজার ৬৫০টি। টোল আদায় করা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকা।

পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৩ হাজার ৮০১টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১২ হাজার ৫৯৭টি। টোল আদায় করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার ‘সাবেক পিয়নের’ বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত

পঙ্গুত্বের সুযোগ নিয়ে ইয়াবা কারবার, হলো না শেষ রক্ষা

পিটার হাস ইস্যু: সরকারের উচ্চপর্যায়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র

দেশে ‘কোভ্যাক্সিনের’ ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন

দেশে ‘কোভ্যাক্সিনের’ ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন

১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু

১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু

গাজার একটি জনাকীর্ণ হাসপাতাল পরিদর্শন করে ত্রাণ সংস্থার দলগুলো এক ‘অকল্পনীয়’ পরিস্থিতির বর্ণনা দিয়েছে

অতিরিক্ত ঘাম ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে যা করবেন

অতিরিক্ত ঘাম ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে যা করবেন

করোনায় আক্রান্ত মুশফিকের মা-বাবা

করোনায় আক্রান্ত মুশফিকের মা-বাবা

ভাগ্য খুলতে পারে লক্ষাধিক বাংলাদেশি ইমিগ্র্যান্টের

বেরিয়ে আসছে ফাঁস হওয়া প্রশ্নে চাকরি পাওয়া বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাদের নাম