Saturday , 25 June 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

উদ্বোধনী অনুষ্ঠানে এসে যা বললেন বিশ্বব্যাংক প্রতিনিধি

প্রতিবেদক
Probashbd News
June 25, 2022 10:41 am

পদ্মা সেতু প্রকল্প সঠিকভাবে সম্পন্ন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে দুর্নীতির ভিত্তিহীন অভিযোগে অর্থায়ন থেকে সরে যাওয়া বিশ্বব্যাংক।

শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে যোগ দিয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সময় এসেছে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যকার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের জনগণ ও অর্থনীতিতে বহুমাত্রিক সুবিধা বয়ে আনবে। বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক এ স্বীকৃতি দেয়। এই সেতু দেশের সমন্বিত প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং দারিদ্র্য হ্রাসে অবদান রাখবে।’

প্রসঙ্গত, ২০১১ সালে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে ঋণচুক্তি সই করে সরকার। কিন্তু নির্মাণকাজের তদারক করতে পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ আনে বিশ্বব্যাংক। এরপর একে একে সব অর্থায়নকারী প্রতিষ্ঠান প্রতিশ্রুত অর্থায়ন স্থগিত ঘোষণা করে।

এরপর ২০১২ সালের ৯ জুলাই মন্ত্রিপরিষদের এক বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

গ্রিসে রাতের আঁধারে পুড়ে ছাই হয়ে গেছে বাংলাদেশি এক নারী উদ্যোক্তার স্বপ্ন

‘মিউচুয়াল ফান্ডে যত সুযোগ-সুবিধা দরকার সব দিতে চাই’

‘মিউচুয়াল ফান্ডে যত সুযোগ-সুবিধা দরকার সব দিতে চাই’

গাজীপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা

স্ত্রীকে দেওয়া সেই ভিডিও কলের জন্য এখন টাকা পাচ্ছেন মেসি!

স্ত্রীকে দেওয়া সেই ভিডিও কলের জন্য এখন টাকা পাচ্ছেন মেসি!

হাসপাতালের ১১ নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা

আ.লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

নারী দিবসে নারীদের সম্মাননা দিচ্ছে অদম্য বাংলা।

ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন

প্রধানমন্ত্রীর প্রণোদনায় যেন স্বজনপ্রীতি না হয়: কাদের

প্রধানমন্ত্রীর প্রণোদনায় যেন স্বজনপ্রীতি না হয়: কাদের

পণ্য প্রক্রিয়াকরণে বাংলাদেশকে স্পেনের প্রযুক্তি ব্যবহারের আহ্বান

পণ্য প্রক্রিয়াকরণে বাংলাদেশকে স্পেনের প্রযুক্তি ব্যবহারের আহ্বান