মঙ্গলবার , ৩১ মে ২০২২ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘পুলিশের লোক’কে জরিমানায় ট্রেনের টিটিইকে গুলির হুমকি এএসআই’র

প্রতিবেদক
Probashbd News
মে ৩১, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ

বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করায় এবার ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) গুলি করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এই হুমকি দেন। ঘটনা তদন্তে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

রেল সূত্রে জানা যায়, পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে টিটিই আব্দুল আলীম মিঠু চিত্রা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনের নিরাপত্তাকর্মী ইকবাল মাহমুদকে সঙ্গে নিয়ে তিনি টিকিট পরীক্ষা করছিলেন। এসময় ট্রেনটির করিডোর বগিতে বেশ কিছু যাত্রী পান তিনি। তাদের টিকিট পরীক্ষা করতে চাইলে পুলিশের এএসআই রোমেন মিয়াসহ তার সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যরা বাধা দেন। তারা ওই যাত্রীদের ‘নিজেদের লোক’ দাবি করেন। টিকিট কাটা বা জরিমানা করার ক্ষেত্রেও তারা বাধা দেন।

এরপরও টিটিই মিঠু টিকিট পরীক্ষা করতে ওই বগিতে প্রবেশ করার চেষ্টা করলে তাকে গুলি করার হুমকি দেন এএসআই রোমেন। এমনকি টিটিইকে হ্যান্ডকাপ পরাতেও উদ্যত হন।

আব্দুল আলীম মিঠু বলেন, আমরা বিনা টিকিটের আট যাত্রীকে জরিমানা করতে শুরু করায় ট্রেনে এএসআই রোমেন আমাকে গুলি করার হুমকি দেন। তিনি হ্যান্ডকাপ পরিয়ে আমাকে গ্রেপ্তারের চেষ্টাও করেন।

এ বিষয়ে অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোমেন মিয়া বলেন, গুলি করার কথা বলিনি, এটা মিথ্যা।

তিনি বলেন, ওই বগিতে আমার সঙ্গে থাকা কনস্টেবল ফারুকের সঙ্গে গার্ড ইকবাল মাহমুদের কথা হয়। আমি পাশে দাঁড়িয়ে ছিলাম। এ সময় ইকবাল কনস্টেবল ফারুককে বলেন ইনি কে? তখন আমি বলি- ‘আমাদের গায়ে পোশাক দেখে চিনতে পারছেন না আমি কে?’ এ সময় পাশে থাকা টিটিই আব্দুল আলীম মিঠু বলে ওঠেন- ‘শালারা টাকা পায় না, এজন্য মাথা খারাপ হয়ে গেছে।’ এ সময় আমি একটু উঁচুস্বরে বলে উঠি- ‘এই শালা বললি কাকে? একদম হ্যান্ডকাপ পরিয়ে দেব।’ এ সময় ট্রেনের লোকজন বুঝিয়ে বললে বিষয়টা মিটমাট হয়ে যায়।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

বিচার বিভাগের কর্মকর্তাদের আয়ের হিসাব ১০ দিনের মধ্যে জমা দিতে হবে

প্রবাসীদের কল্যাণে এই উদ্যোগ গুলো এখনই নেওয়া প্রয়োজন

চলতি মাসেই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি মাসেই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের সঙ্গে দৃঢ় অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্কে আগ্রহী ইতালি

পিএসজিতে নেইমার ও মেসির সতীর্থ হচ্ছেন রোনালদো?

পিএসজিতে নেইমার ও মেসির সতীর্থ হচ্ছেন রোনালদো?

শর্তসাপেক্ষে ইসরাইলের গ্যাস ইউরোপে নিতে চায় তুরস্ক!

শর্তসাপেক্ষে ইসরাইলের গ্যাস ইউরোপে নিতে চায় তুরস্ক!

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে জাকির হোসেন সুমন সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে হামলায় দায়ীদের গ্রেফতার দাবি

সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে হামলায় দায়ীদের গ্রেফতার দাবি

এবার জার্মানিতে করোনা টিকার নামে স্যালাইন পুশ!

এবার জার্মানিতে করোনা টিকার নামে স্যালাইন পুশ!

ইতালিতে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ৭

ইতালিতে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ৭