মঙ্গলবার , ৩১ মে ২০২২ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রুশ সেনারা সেভেরোদনিয়েস্ক শহরে ঢুকে পড়েছে

প্রতিবেদক
Probashbd News
মে ৩১, ২০২২ ১২:০৭ পূর্বাহ্ণ

রুশ সৈন্যরা পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের প্রধান শহর সেভেরোদনিয়েস্ক শহরে ঢুকে গেছে বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে।

ডনবাস এলাকার গুরুত্বপূর্ণ অবরুদ্ধ শহর সেভেরোদনিয়েস্কের প্রশাসনিক প্রধানকে উদ্ধৃত করে ইউক্রেনের একটি সংবাদ ওয়েবসাইট খবর দিচ্ছে রাশিয়ান সৈন্যরা নোভোয়াদার এবং স্টারোবিলস্ক নামে দুটি এলাকা দিয়ে শহরে ঢুকেছে। তারা প্রায় ১০০ মিটার এলাকার দখল নিয়েছে বলে তিনি জানাচ্ছেন।

ইউক্রেনের স্থানীয় প্রশাসনের প্রধান রোমান ভ্লাসেঙ্কো রুশ সৈন্যদের শহরে ঢুকে পড়ার কথা স্বীকার করলেও বলছেন, তাদের সৈন্যরা এখনও রুশ সৈন্যদের প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই পরিস্থিতিকে খুবই কঠিন বলে বর্ণনা করেছেন।

“সেভেরোদনিয়েস্কের অবকাঠামোগুলো ধ্বংস করে দেয়া হয়েছে এবং শহরের ৬০ শতাংশ আবাসিক ভবন এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো আর মেরামত করা সম্ভব নয়,” তিনি বলছেন।

তিনি আরও বলেছেন, “শহর থেকে মানুষজনকে সরিয়ে নেবার এবং ত্রাণ সহায়তা পৌঁছনর মূল সড়কও এখন আর নিরাপদ নয়।”

এই শিল্প শহরটির ওপর এত তীব্র বোমাবর্ষণ হচ্ছে যে মি. হাইদাই বলছেন, তারা হতাহতের সংখ্যা গোনাও বন্ধ করে দিয়েছেন।রুশ সৈন্যরা সেভেরোদনিয়েস্ক এবং প্রতিবেশি শহর লিসিচ্যানস্ক দখলের জন্য কয়েক সপ্তাহ ধরে তুমুল লড়াই চালাচ্ছে।

পুরো লুহানস্ক এলাকার নিয়ন্ত্রণ নিতে রাশিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই দুটি শহরের দখল নেয়া।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
দীর্ঘ দিন বন্ধ থাকার পরে ওমরাহ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

দীর্ঘ দিন বন্ধ থাকার পরে ওমরাহ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

জনগণের মতামত ছাড়াই হয়েছে রামপাল পাওয়ার প্ল্যান্ট: পরিবেশ উপদেষ্টা

চা-শ্রমিকরা অসহায়, মজুরি বৃদ্ধি মানবিকতার সঙ্গে বিবেচনা করুন: হানিফ

বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতায় বিশ্বনেতারা মুগ্ধ ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতায় বিশ্বনেতারা মুগ্ধ ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী

স্পেন থেকে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে

মতামত নিতে বিএনপির সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন

ইউক্রেনের রাজধানী ঘিরে রেখেছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী ঘিরে রেখেছে রাশিয়া

রুশ হামলায় ১ কোটির বেশি ইউক্রেনীয় এখন বিদ্যুৎহীন: জেলেনস্কি

খাবারের ঘ্রাণেও বাড়ে ওজন, বলছেন গবেষকরা

খাবারের ঘ্রাণেও বাড়ে ওজন, বলছেন গবেষকরা

ইসরায়েলি হামলা ঠেকাতে হামাসের প্রথম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা