Saturday , 21 May 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নরসিংদী স্টেশনে তরুণী লাঞ্ছিত

প্রতিবেদক
Probashbd News
May 21, 2022 10:13 am

ঢাকা থেকে বেড়াতে আসা এক তরুণীকে ‘অশালীন পোশাক পরার অপবাদে’ নরসিংদী রেলওয়ে স্টেশনে লাঞ্ছিত করেছে কয়েকজন নারী-পুরুষ। বুধবার সকালে এ ঘটনা ঘটলেও একদিন পর বিষয়টি জানা যায় একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর। নরসিংদী স্টেশন মাস্টার এ টি এম মুসা জানিয়েছেন, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে আসা ট্রেন থেকে এই তরুণী নামেন দুই যুবকসহ। ট্র্রেন থেকে নেমে তারা স্টেশনে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি বলেন, ওই সময় এক মহিলা তাদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করে। এক পর্যায়ে কেয়েকজন ‘বখাটেসহ’ ওই মহিলা তদের মারধর শুরু করে। তারা মেয়েটির পোশাক ধরে টানাটানি করে।

স্টেশন মাস্টার আরও জানান, কিছুক্ষণ পর লোকজন চলে গেলে এবং পরিস্থিতি শান্ত হলে তিনি ওই তরুণীকে তার কক্ষ থেকে বের করেন। এরপর তারা কোথায় গেছেন তা স্টেশন মাস্টার জানাতে পারেননি।

রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন,ঘটনাটির বিষয়ে আমরা তদন্ত করছি। দোষীদের শাস্তির আওতায় আনা হবে। তাৎক্ষণিকভাবে তারা ওই তরুণী কিংবা হামলাকারীদের চিহ্নিত করতে পারেননি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী ও কয়েকজন যুবক ওই তরুণীকে টানা-হেঁছড়া করছে। মেয়েটিকে এক তরুণ আগলে রাখার চেষ্টা করছে। এক পর্যায়ে কয়েকজন লোকের সহায়তায় মেয়েটি দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে যান। এরপর ঘরের কলাপ্সিবল গেট টেনে দেয় এক লোক।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, নিউ ইয়র্ক গভর্নরের সাবেক ডেপুটি গ্রেপ্তার

সৌদি আরবে কাঁদছে আবুল কালাম, বাড়িতে কাঁদছে পারিবার

পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশের পতাকা বিকৃতি, পদক্ষেপ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

মালয়েশিয়ায় ৬ ভারতীয় নাগরিক পাচার, অভিবাসন কর্মকর্তা গ্রেফতার

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

মালয়েশিয়ায় ব্যবসায়ীর ১৬ লাখ টাকা হাতিয়ে নিল প্রবাসীরা

মালয়েশিয়ায় ব্যবসায়ীর ১৬ লাখ টাকা হাতিয়ে নিল প্রবাসীরা

কম মূল্যে ভারতে ইলিশ রপ্তানি, বৈদেশিক আয় কমে ১২০ কোটি

প্রথম ফোনালাপেই রাশিয়া নিয়ে যে আলোচনা করলেন বাইডেন-শলৎজ

প্রথম ফোনালাপেই রাশিয়া নিয়ে যে আলোচনা করলেন বাইডেন-শলৎজ

সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক মারা গেছে

অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে ‘অশনি’; দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি