শুক্রবার , ১৫ এপ্রিল ২০২২ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুমকি রাশিয়ার

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ১৫, ২০২২ ৩:১৮ পূর্বাহ্ণ

সুইডেন ও ফিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে দেশ দুটির সীমান্তে পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুমকি দিয়েছে রাশিয়া।
এছাড়া সামরিক শক্তি বৃদ্ধিতে মস্কো বাধ্য হবে বলেও জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, এই দুটি দেশ ন্যাটোতে যোগ দিলে বাল্টিক সাগরসহ স্থল ও আকাশপথেও সেনা শক্তি বাড়াবে তারা। বিশেষ করে বাল্টিক সাগরীয় অঞ্চলে সামরিক ভারসাম্য ঠিক রাখতে রাশিয়াকে এ পদক্ষেপ নিতে হবে।

রাশিয়ার সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। দেশটি নিজের সুরক্ষার কথা ভেবে ন্যাটোতে যোগ দেওয়ার চিন্তাভাবনা করছে। একই পথে রয়েছে সুইডেনও। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোতে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে সুইডেন।

এ বিষয়ে মেদভেদেভ জানান, এমন হলে বাল্টিক অঞ্চল পারমাণবিক অস্ত্রমুক্ত রাখার ব্যাপারে আর কোন আলোচনাই হবে না।

এদিকে, এই হুমকির পর লিথুয়ানিয়া জানিয়েছে, রাশিয়ার এ ধরনের হুমকি নতুন কিছু নয়। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝে থাকা কালিনিনগ্রাদে অনেক আগেই মস্কো পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে বলেও দাবি দেশটির।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে দেশটিতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ। ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ আরও জোরালো হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেনে ‘ইচ্ছাকৃত নিষ্ঠুরতা’ চালাচ্ছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশকে আরও এগোতে হবে: আনোয়ার হোসেন

আওয়ামী লীগের আমলে গুম শব্দটি শুনেছি: রিজভী

আওয়ামী লীগের আমলে গুম শব্দটি শুনেছি: রিজভী

লন্ডনের স্টেশনে ‘বাংলায়’ লেখা সাইনবোর্ড মুছে ফেলার পক্ষে ইলন মাস্ক

বিদেশ হয়ে দেশে টাকা ফেরার ধারণা ঠিক নয়: অর্থমন্ত্রী

বিদেশ হয়ে দেশে টাকা ফেরার ধারণা ঠিক নয়: অর্থমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০ শিক্ষার্থীর পাঁচ মিলিয়ন ক্ষতিপূরণ দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০ শিক্ষার্থীর পাঁচ মিলিয়ন ক্ষতিপূরণ দাবি

ডিজিটাল লেনদেনের রেকর্ড সাক্ষ্য বইয়ে অন্তর্ভুক্ত করতে বিল পাস

ডিজিটাল লেনদেনের রেকর্ড সাক্ষ্য বইয়ে অন্তর্ভুক্ত করতে বিল পাস

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরো দুই ট্রাস্টি রেহেনা ও বেনজীরকে দুদকে তলব

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরো দুই ট্রাস্টি রেহেনা ও বেনজীরকে দুদকে তলব

মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রানপাহাড়

বাবরদের বিপক্ষে ওয়ানডে শুরু হওয়ার আগে ক্যারিবীয় শিবিরে দুঃসংবাদ

বাবরদের বিপক্ষে ওয়ানডে শুরু হওয়ার আগে ক্যারিবীয় শিবিরে দুঃসংবাদ