Monday , 11 April 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ভক্তের ফোন ভেঙে পুলিশি তদন্তের মুখে রোনালদো

প্রতিবেদক
Probashbd News
April 11, 2022 5:50 pm

ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে এক ভক্তের ফোন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের তদন্ত করছে মার্সিসাইড পুলিশ
ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচে এভারটনের মাঠ গুডিসন পার্কে স্বাগতিকদের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ১-০ গোলে হারের পর রোনালদো মাঠ থেকে বের হওয়ার সময় এক দর্শকের ফোন ভেঙে ফেলেন, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে।

সাঁইত্রিশ বছর বয়সী রোনালদো পরবর্তীতে নিজের ফেসবুক ও টুইটারে এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন। মার্সিসাইড পুলিশ বলছে, ‘কথিত এই শারীরিকভাবে আঘাত’ তারা খতিয়ে দেখছে। পুলিশের এক মুখপাত্র বলেছেন, তারা ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনের সাথে যোগাযোগ করছেন। স্থানীয় সময় বেলা আড়াইটায় যখন ফুটবলাররা মাঠ ছাড়ছিলেন, তখন অ্যাওয়ে দলের এক ফুটবলার এক ছেলেকে শারীরিকভাবে আঘাত করেছে বলে খবর পাওয়া গেছে। তদন্ত শুরু হয়ে গেছে, অফিসাররা এভারটনের সাথে সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ করছে। ঘটনাটা যে ঘটেছে তা নিশ্চিত হতে প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলা হচ্ছে।

এই বিষয়ে যে কারও তথ্য মার্সিসাইড পুলিশকে দেয়ার আহ্বান জানিয়েছে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টুইটার বা ফেসবুকের মাধ্যমে ৯ই এপ্রিল ২০২২, রেফারেন্স নম্বর ২২৮ দিয়ে এই ঘটনার যে কোনও খবর মার্সিসাইড পুলিশকে জানানোর জন্য বলা হচ্ছে।
ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব থেকে বলা হয়েছে, অভিযোগ সম্পর্কে তারা ওয়াকিবহাল এবং যেকোনো পুলিশি তদন্তে তারা সহায়তা করবে।

এই ম্যাচ হারের ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কমে গেছে। এই ম্যাচের আগে এভারটন অবনমন অঞ্চলের মাত্র এক পয়েন্ট দূরত্বে ছিল। ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, আমরা যে পরিস্থিতিতে আছি তা কঠিন এবং এমন সময়ে আবেগ সামলানো মুশকিল। তবুও যেকোনোভাবে হোক, আমাদের উচিৎ শ্রদ্ধা রাখা, ধৈর্য্য ধরা এবং তরুণরা যারা ফুটবল ভালোবাসে তাদের সামনে উদাহরণ তৈরি করা। আমি আমার এমন আচরণের জন্য ক্ষমাপ্রার্থী। একই সাথে ফেয়ার প্লে এবং ক্রীড়াসুলভ আচরণ হিসেবে, যদি সম্ভব হয় আমি চাই এই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে দাওয়াত দিতে। ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় ক্ষমা চেয়ে এসব কথা লেখেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

প্রবাসীদের জন্য সিলেট জেলা পুলিশের হটলাইন চালু

টিকা ক্রয় ও করোনা পরীক্ষায় দুর্নীতি খতিয়ে দেখা জরুরি: জিএম কাদের

টিকা ক্রয় ও করোনা পরীক্ষায় দুর্নীতি খতিয়ে দেখা জরুরি: জিএম কাদের

ব্রাজিল থেকে খাবার নিতে চান বরিস, দাবি বলসোনারোর

ব্রাজিল থেকে খাবার নিতে চান বরিস, দাবি বলসোনারোর

বাংলাদেশের মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেঃ রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি

ইতালির পাদোভায় হতদরিদ্র বাংলাদেশীদের গৃহনির্মাণের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ

ক্যাটরিনার বিয়ের গুঞ্জন!

ক্যাটরিনার বিয়ের গুঞ্জন!

সব ধর্মের মানুষের জন্য মাদ্রাসা উন্মুক্ত করে দিন: জাফরুল্লাহ

সব ধর্মের মানুষের জন্য মাদ্রাসা উন্মুক্ত করে দিন: জাফরুল্লাহ

বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে গ্রিসের সঙ্গে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে গ্রিসের সঙ্গে সমঝোতা স্মারক সই

‘কুমিল্লা’ নামে বিভাগ করতে প্রধানমন্ত্রীকে করজোড়ে অনুরোধ বাহারের

‘কুমিল্লা’ নামে বিভাগ করতে প্রধানমন্ত্রীকে করজোড়ে অনুরোধ বাহারের

পুড়েছে ১ লাখ টন চিনি, এখনো জ্বলছে কারখানা