Sunday , 18 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দুই ধর্ম রীতি মেনে বিয়ে করলেন ভারতের অলরাউন্ডার

প্রতিবেদক
Probashbd News
July 18, 2021 7:08 am
দুই ধর্ম রীতি মেনে বিয়ে করলেন ভারতের অলরাউন্ডার

ইংল্যান্ড সফরে স্কোয়াডে ঠাঁই পাননি ভারতীয় তারকা অলরাউন্ডার শিবম দুবে। শিখর ধাওয়ানের নেতৃত্বে শ্রীলংকা সফরেও জায়গা হয়নি তার।

দেশ থেকে দুদলই যখন মাঠের লড়াই নিয়ে ভাবছে, তখন একেবারেই অবসর শিবম দুবে। তবে তিনি অবসরের সময়টাই জীবনের সেরা কাজে ব্যয় করলেন।

সাতপাকে বাঁধা পড়লেন দীর্ঘ দিনের বান্ধবী আঞ্জুম খানের সঙ্গে। আঞ্জুম খান মুসলিম আর শিবম সনাতনী ধর্মাবলম্বীর।

তাতে অবশ্য বিয়ের আয়োজনে কোনো বাঁধা পড়েনি। দুই ধর্ম রীতি পালন করেই বিয়ের কাজটি সেরেছেন শিবম ও আঞ্জুম।

নিজেদের বিয়ের খবর ও বিশেষ মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন দুবে। লিখেছেন— ‘এখান থেকেই আজীবনের যাত্রা শুরু হলো।’

ছবিতে শিবমকে দেখা গেছে হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে। আর ঘিয়ে রঙের লেহেঙ্গা ও লাল ওড়নায় সেজেছেন কনে আঞ্জুম। দুই পরিবার ও কাছের কিছু বন্ধুবান্ধবকে নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

ছবি আপলোডের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি। ইংল্যান্ড ও শ্রীলংকা থেকেও ভারতীয় ক্রিকেটাররা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

শ্রেয়াস আইয়ার ও রাহুল তেওটিয়া নবদম্পতিকে শুভকামনা জানিয়ে টুইট করেছেন। শুভেচ্ছা জানানো থেকে বাদ যায়নি শিবম দুবের আইপিএল দল।

টুইট করে অলরাউন্ডারকে অভিনন্দন জানিয়েছে আইপিএলে ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।

২০১৮ সালের নভেম্বরে আন্তর্জাতিক অভিষেক হয় শিবম দুবের। এ পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন এ অলরাউন্ডার।

তথ্যসূত্র: নিউজ টুডে, টুইটার

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

হঠাৎ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে ওবায়দুল কাদেরের রুদ্ধদ্বার বৈঠক

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

‘আইপিএল নয়, দেশের জন্য নিজেকে বিসর্জন দেব’

‘আইপিএল নয়, দেশের জন্য নিজেকে বিসর্জন দেব’

‘বিরোধীরা আন্দোলন করছে, তাদের কাউকে যেন গ্রেফতার করা না হয়’

সেট থেকে শাড়ি চুরি করেছিলেন সানিয়া!

সেট থেকে শাড়ি চুরি করেছিলেন সানিয়া!

সোলাইমানি হত্যায় জড়িত ছিল ব্রিটিশ বিমান বাহিনী!

সোলাইমানি হত্যায় জড়িত ছিল ব্রিটিশ বিমান বাহিনী!

দেশকে অস্থিতিশীল করার ‘ফাঁদে’ পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান প্রধান উপদেষ্টার

দক্ষিণ আফ্রিকায় গাড়ি উল্টে ২ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় গাড়ি উল্টে ২ বাংলাদেশি নিহত

বেচাবিক্রি সবই চললেও ‘ভ্যালেন্টাইন ডে’ বলছে না সৌদি আরব

বেচাবিক্রি সবই চললেও ‘ভ্যালেন্টাইন ডে’ বলছে না সৌদি আরব