মঙ্গলবার , ২০ জুলাই ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ব্যাংক খোলা যেসব এলাকায়

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২০, ২০২১ ১১:০৩ পূর্বাহ্ণ
ব্যাংক খোলা যেসব এলাকায়

ঈদের ছুটি শুরু হলেও মঙ্গলবার তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু এলাকায় খোলা রয়েছে ব্যাংক। এর বাইরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ব্যাংকের পশুর হাট সংলগ্ন শাখায় বিশেষ ব্যবস্থায় রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে।

আর তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত । লেনদেন পরবর্তী কার্যক্রম বিকেল সাড়ে ৩টার মধ্যে শেষ করতে হবে।

ব্যাংকের যেসব শাখা খোলা রয়েছে সেগুলো হলো- ঢাকা মহানগরী, টঙ্গী, গাজীপুর, আশুলিয়া, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা।

এর আগে রোববার বাংলাদেশ ব্যাংক ঢাকায় পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখা খোলা রাখার বিষয়ে একটি সার্কুলার জা‌রি ক‌রে। 

এতে মঙ্গলবার ঢাকার পশুর হাটের নিকটতম শাখা ও উপশাখা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে ঈদুল আজহার আগে তৈরি পোশাক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রফতানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা ১৭ ও ২০ জুলাই খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এসব শাখায় লেনদেন চলবে ১০টা থেকে ২টা পর্যন্ত।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
দক্ষিণ আফ্রিকায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক বাংলাদেশি

মিলারের ব্যাটিং তাণ্ডবে দ. আফ্রিকার সিরিজ জয়

মিলারের ব্যাটিং তাণ্ডবে দ. আফ্রিকার সিরিজ জয়

ইতালিয়ান পার্লামেন্টে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি

যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি: পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি: পররাষ্ট্রমন্ত্রী

রানওয়ে থেকে সাগরে ছিটকে পড়লো কার্গো উড়োজাহাজ, নিহত ২

পেগাসাস কেলেঙ্কারি ; আড়ি পাতা হয়েছিল দুবাই শাসকের মেয়ে লতিফা ও সাবেক স্ত্রী হায়ার ফোনেও

পেগাসাস কেলেঙ্কারি ; আড়ি পাতা হয়েছিল দুবাই শাসকের মেয়ে লতিফা ও সাবেক স্ত্রী হায়ার ফোনেও

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে দূতাবাসের সত্যায়নে গতি বেড়েছে

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

পদ্মা সেতু নিয়ে যে যা বলেছিলেন