শনিবার , ৩১ জুলাই ২০২১ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শিল্পার জায়গা নিতে চান না রাভিনা

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৩১, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ
শিল্পার জায়গা নিতে চান না রাভিনা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ‘সুপার ড্যান্সার-ফোর’ শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু স্বামী রাজ কুন্দ্রার প্রেপ্তারের পর থেকে তাকে আর এই নাচের রিয়েলিটি শোয়ে দেখা যায়নি।

এদিকে শিল্পার পরিবর্তে বিচারকের দায়িত্ব পালনের জন্য অভিনেত্রী রাভিনা টেন্ডনকে প্রস্তাব দেন অনুষ্ঠানের নির্মাতা। কিন্তু এতে রাজি হননি রাভিনা। শিল্পার জায়গা নিতে চান না তিনি। এই অভিনেত্রী নাকি বলেছেন, ‘এই শো শুধু শিল্পার।’ টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

বিগত চার বছর ধরে এই শোয়ের সঙ্গে যুক্ত শিল্পা। তার সহকারী বিচারক হিসেবে রয়েছেন গীতা কাপুর ও অনুরাগ বসু। শিল্পার অবর্তমানে এখন অতিথি বিচারক দিয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। অতিথি বিচারক হিসেবে প্রতি সপ্তাহে জেনেলিয়া ডিসুজা, রিতেশ দেশমুখ, সোনালী বেন্দ্রে, মৌসুমী চ্যাটার্জিকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। গ্রেপ্তারের পরদিন রাজকে ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। এরপর তা বাড়িয়ে ২৭ জুলাই করা হয়। এরপর তাকে ১৪ দিন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বোম্বে উচ্চ আদালত। ২ আগস্ট রাজের জামিন আবেদনের শুনানি রয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায় থাকার সময় রেল বন্ধের ষড়যন্ত্র করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী

আমার দলের লোকেরা কী করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল: শেখ হাসিনা

আমার দলের লোকেরা কী করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল: শেখ হাসিনা

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক স্থাপিত হলো

ইরানি জেনারেল সোলেইমানির ঘাতক দুই মার্কিন ও ইসরায়েলি কমান্ডারকে হত্যার দাবি

ইরানি জেনারেল সোলেইমানির ঘাতক দুই মার্কিন ও ইসরায়েলি কমান্ডারকে হত্যার দাবি

১৩ দেশ ছাড়া ওমরাহ করার সুযোগ পাবে বাকি সব দেশ

১৩ দেশ ছাড়া ওমরাহ করার সুযোগ পাবে বাকি সব দেশ

কপ–২৬ জলবায়ু সম্মেলন নিয়ে আশাবাদী নন থুনবার্গ

কপ–২৬ জলবায়ু সম্মেলন নিয়ে আশাবাদী নন থুনবার্গ

আগামী মার্চের মধ্যেই ইউরোপে প্রাণ হারাতে পারে ৫ লাখ মানুষ

আগামী মার্চের মধ্যেই ইউরোপে প্রাণ হারাতে পারে ৫ লাখ মানুষ

স্বাভাবিক হলো ৩ বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম

ভারতে একই স্কুলের ২৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

ভারতে একই স্কুলের ২৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

নব আনন্দে জাগার আহ্বানে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ