Tuesday , 3 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দেশে ‘কোভ্যাক্সিনের’ ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন

প্রতিবেদক
Probashbd News
August 3, 2021 9:17 am
দেশে ‘কোভ্যাক্সিনের’ ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন

ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকের উদ্ভাবিত কোভিড-১৯ সুরক্ষার টিকা ‘কোভ্যাক্সিন’বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এই টিকার সিআরও প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি বেশ কিছুদিন আগেই এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন চেয়েছিল। কিন্তু দেশের ঊর্ধ্বমুখী করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনুমোদন দিতে কিছুটা দেরি হয়েছে।

সৈয়দ মোদাচ্ছের আলী জানান, তারা যেসব ডকুমেন্টস উপস্থাপন করেছে, তার সবই বৈজ্ঞানিকভাবে সঠিক ছিল। গত ১৮ জুলাই ন্যাশনাল ইথিক্যাল কমিটি ক্লিয়ারেন্স দিয়েছে। মানে তারা এখন মানুষের ওপর (কোভ্যাক্সিন) টিকা প্রয়োগ করতে পারবে।

বিএমআরসির অনুমোদন পেলেও ট্রায়াল শুরুর আগে বাংলাদেশে ওই টিকা আনার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমোদন নিতে হবে বলে জানান সৈয়দ মোদাচ্ছের।

তিনি বলেন, ওষুধ আনার পর ট্রায়াল শুরুর আগে তারা আমাদের অবশ্যই জানাবে- কোথায় কী দিচ্ছে। আমরা নিয়মিত এটা পর্যবেক্ষণ করব।

ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব সায়েন্টিফিক রিসার্চ মিলে কোভ্যাক্সিন তৈরি করেছে। গত জানুয়ারিতে এ টিকা ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।

এরপর বাংলাদেশে এ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর জন্য গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই সরকারের কাছে আবেদন করা হয়। ভারত বায়োটেক বাংলাদেশে আইসিডিডিআর,বির মাধ্যমে এ টিকার পরীক্ষামূলক প্রয়োগ করবে।

এর আগে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, রাশিয়ার স্পুৎনিক ভি, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা, যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেকের টিকা, জনসন অ্যান্ড জনসনের টিকা এবং মডার্নার টিকা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

শ্রীনগরে বসতবাড়িতে আগুন, রাস্তার মাঝখানে বিদ্যুৎ খুঁটিতে ফায়ার সার্ভিসের গাড়ি আটকা

ডলার সংকটে কমেছে আমদানি, রপ্তানি শূন্যের কোটায় ডলার সংকটে কমেছে আমদানি, রপ্তানি শূন্যের কোটায়

মৃত্যুর মুখে চীনের সেই নারী সাংবাদিক

মৃত্যুর মুখে চীনের সেই নারী সাংবাদিক

উপনির্বাচনে জয়ী হওয়ায় মমতাকে অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীর

উপনির্বাচনে জয়ী হওয়ায় মমতাকে অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীর

টেলিটকের উন্নয়নে ২২০৪ কোটি টাকার প্রকল্প

টেলিটকের উন্নয়নে ২২০৪ কোটি টাকার প্রকল্প

বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিত্যপণ্যের বাড়তি দাম, প্রধানমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে নামছে প্রশাসন

নিত্যপণ্যের বাড়তি দাম, প্রধানমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে নামছে প্রশাসন

মাসুদ এবার রাশিয়ায় তালেবানের সঙ্গে আলোচনায় বসছেন

মাসুদ এবার রাশিয়ায় তালেবানের সঙ্গে আলোচনায় বসছেন

নারী উন্নয়নে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত

শাবনূর ইউটিউব চ্যানেল খুলেছেন

শাবনূর ইউটিউব চ্যানেল খুলেছেন