Sunday , 15 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গণটিকা আপাতত নয় : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
August 15, 2021 10:33 am
গণটিকা আপাতত নয় : স্বাস্থ্যমন্ত্রী

করোনা (কোভিড-১৯) সংক্রমণ রোধে পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় গণটিকা কার্যক্রম আপাতত শুরু হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

আজ রবিবার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌ ‘করোনা সংক্রমণ রোধে পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় গণটিকা কার্যক্রম আপাতত শুরু হচ্ছে না। তবে সারা দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে। 

‘টিকা পেতে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হবে। রাশিয়ার সঙ্গে আমাদের টিকা চুক্তি সম্পন্ন হয়েছে। এখন টিকা পেতে অপেক্ষায় আছি। ভারতের কাছে পাওনা আছে দুই কোটি ৩০ লাখ টিকা। কোনো কার্যক্রম আটকে নেই। টিকা পাওয়া সাপেক্ষে গণটিকা কার্যক্রম আবারও শুরু হবে।’ 

তিনি বলেন, ‘এই সপ্তাহে আমরা ৫৪ লাখ টিকা পেয়েছি। মাসের শেষের সপ্তাহের মধ্যে আরও ৫০ লাখ টিকা আসবে। এর মধ্যে আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে।’ 

‘দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কমতে শুরু করেছে। গতমাসেও আমাদের সংক্রমণ পরিস্থিতি অনেক খারাপ ছিল। সংক্রমণের হার ৩২ শতাংশে উঠে গিয়েছিল। এখন এটা কমে ২০ শতাংশের মধ্যে চলে এসেছে। তবে সংক্রমণ ও মৃত্যু কিছু কমলেও আমরা সন্তুষ্ট নই। আমরা ৫ শতাংশের নিচে সংক্রমণ চাই’,- বলেন জাহিদ মালেক।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

মাদ্রিদে নেই বাংলা স্কুল, সংস্কৃতি ভুলে যাচ্ছে প্রবাসী শিক্ষার্থীরা

মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিসের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ছেলে

যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে: ইমরান খান

যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে: ইমরান খান

বিদেশি কর্মী নিপীড়নের অভিযোগ মালয়েশিয়ার অর্থনীতির জন্য হুমকি

বিদেশি কর্মী নিপীড়নের অভিযোগ মালয়েশিয়ার অর্থনীতির জন্য হুমকি

হংকং থেকে আসা কাপড়ের চালানে দেড় লাখ মেমোরি কার্ড

টিকা নিয়ে বিএনপির সমালোচনা শাস্তিযোগ্য অপরাধ : তথ্যমন্ত্রী

টিকা নিয়ে বিএনপির সমালোচনা শাস্তিযোগ্য অপরাধ : তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশিদের করোনা টিকা বাধ্যতামূলক করার চিন্তা

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশিদের করোনা টিকা বাধ্যতামূলক করার চিন্তা

কানাডায় বাংলাদেশি লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ