Saturday , 12 February 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মার্কিন কূটনীতিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ

প্রতিবেদক
Probashbd News
February 12, 2022 7:43 am
মার্কিন কূটনীতিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ

যে কোনো মুহূর্তে রুশ সেনারা ইউক্রেন আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ইউক্রেনে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তারা শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তরকে এ নির্দেশ দেন। গত বৃহস্পতিবার মার্কিন সাধারণ নাগরিক এবং কূটনীতিকদের স্বজনদের কিয়েভ ছাড়ার নির্দেশনা জারি করে ওয়াশিংটন। খবর আরব নিউজের।

এর আগে মার্কিন নাগরিকদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ‘রাশিয়ার হামলার ক্রমবর্ধমান হুমকি এবং করোনা মহামারির কারণে ইউক্রেনে এখন কেউ ভ্রমণ করবেন না। আর যারা এখন ইউক্রেনে অবস্থান করছেন, তাদের অবিলম্বে ব্যক্তিগত উদ্যোগে ইউক্রেন ত্যাগ করা উচিত।’

মার্কিন গোয়েন্দারা বলছেন, যে কোনো সময় সতর্কতা ছাড়াই ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া। সেই সময় ইউক্রেন ত্যাগে মার্কিন নাগরিকদের সহায়তাসহ কনস্যুলার পরিষেবা প্রদান করা মার্কিন দূতাবাসের জন্য কঠিন হতে পারে।

এর আগে জানুয়ারিতে ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাসে নিযুক্ত কর্মীদের পরিবারের সদস্যদের দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সেই সময় দেশটি ছাড়ার কথা বিবেচনা করার অনুরোধ জানিয়েছিল ওয়াশিংটন।

সর্বশেষ - সাহিত্য